ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

Death loving couple together : ‘মৃত্যুর পথই বেচে নিল প্রেমিক যুগল’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ ৪৩১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

থানার সামনে রিকশাভ্যানে প্রেমিক-প্রেমিকার মরদেহ : ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

থানার সামনে একটি রিকশাভ্যানে দুটো মরদেহ। সফেদ কফিনব্যাগে মোড়ানো। অপ্রাপ্ত বয়সের প্রেমের পরিণতি টানলো তারা। এযেন ‘জন্মের ঋণশোধ মৃত্যু দিয়ে’।

এলাকাবাসীর মতে, মারিয়া আক্তার (১৫) ও ইয়াছিনের (১৭) দু’জনের প্রেমের সম্পর্ক ছিলো। অবশেষে বিষপানে আত্মহননের পথ বেচে নেয় তারা। কেন সহমরণের পত বেচে নিলো সে সম্পর্কে সঠিক কোন তথ্য মেলেনি। বাংলাদেশের পিরোজপুরের নাজিরপুরের ঘটনা।

উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাসানাত ডালিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তরুণ ইয়াছিনের ফুফার বাড়ি উত্তর কলারদোয়ানিয়া গ্রামে। এখানে মাঝে মধ্যে বেড়াতে আসা সঙ্গে ইয়াসিনের সঙ্গে মারিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

চারদিন আগে ইয়াছিন বেড়াতে আসে। বৃহস্পতিবার মারিয়ার সঙ্গে ইয়াসিনের মনোমালিন্য হয়। এক পর্যায়ে এলাকার একটি পুরাতন কবর স্থানের পাশেই দু’জনে বিষপান করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে নাজিরপুর হাসপাতালের চিকিৎসক ডা. অসিত কুমার মিস্ত্রি জানান, মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ছেলেটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যায়। চিকিৎসকের ধারণা বিষপানে তাদের মৃত্যু হতে পারে।

এবিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, হাসপাতাল থেকে তাদের জানানো হলে, মরদেহ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Death loving couple together : ‘মৃত্যুর পথই বেচে নিল প্রেমিক যুগল’

আপডেট সময় : ০৫:৫১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২