ঢাকা ১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

Cyclone Sitrang :   ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ ৭ নম্বর বিপদসংকেত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৩০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। বাংলাদেশের উপকূলের ৫০০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে সিত্রাং। দফায় দফায় বাড়ানো হচ্ছে বিপদ সংকেত। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ নম্বর বিপদসংকেত জারি করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, ১৯টি জেলায় তাণ্ডব চালিয়ে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে সিত্রাং।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, রবিবার মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোর বা সকালে খেপুপাড়ার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম বন্দর অতিক্রম করতে পারে।

রবিবার থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। ঝড়ের প্রভাবে ঢাকাসহ উপকূলীয় এলাকা খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় বইছে দমকা হাওয়া।

সিত্রাং ছোঁবল বসাবে উপকূলের ১৯ জেলায়। কক্সবাজার থেকে সাতক্ষীরা উপকূল অঞ্চলের প্রায় সাড়ে সাতশ’ কিলোমিটার। আঘাত হানার সময় থাকবে অমাবস্যা। ঝড়ের প্রভাবে স্বাভাবিকের চেয়ে কমপক্ষে ৮ থেকে ১০ ফুট উচ্চতার জোয়ারে উপকূল প্লাবিত হবার আশঙ্কা। উপকূলবাসীর নিরাপত্তায় স্থানীয় প্রশাসন মাঠে নেমেছে। উপকূল বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। মাইকিং থেকে শুরু করে সব রকমের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঠানো হয়েছে নগদ র্অথ ও শুকনো। বাংলাদেশের সন্দ্বীপ ও বরিশাল উপকূল দিয়ে সিত্রাং অতিক্রমের কথা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও মেদিনীপুরে ঝড়ের প্রভাব পড়বে।

উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনীসহ দ্বীপ সমূহকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।

সিত্রাং হচ্ছে পাতা। থাইল্যাণ্ডের বিজ্ঞানিরা এই ঝড়ের নামকরণ করেছেন।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) অধীন জাতিসংঘের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের ১৩ দেশের (বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন) আবহাওয়াবিদদের সংস্থা এস্কেপ ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Cyclone Sitrang :   ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ ৭ নম্বর বিপদসংকেত

আপডেট সময় : ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২