ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারত্বে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর গাজায় ইসরায়েলের গণহত্যায় লক্ষ্যবস্তু শিশুরা: জাতিসংঘের তদন্ত কমিশন চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগ, কৌশলগত অংশীদারত্ব ও রাজনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক বাজারে ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়ানোর তাগিদ ভূরাজনীতিতে নতুন সমীকরণ মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশের কূটনৈতিক অগ্রযাত্রা পলাশীর ইতিহাস বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস দুর্যোগকবলিত উপকূল সুরক্ষায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত

China-India : চীন-ভারত সীমান্ত উত্তেজনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ৩০৭ বার পড়া হয়েছে

চীন-ভারত সীমান্ত ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে চীনা সেনার প্রবেশের চেষ্টা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারত-চীন সীমান্ত

ভারতীয় সেনা এলএসিতে রাস্তা, সেতু, সুড়ঙ্গ, অস্থায়ী বাসস্থান তৈরি করেছে। এরই মধ্যে ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হয়েছে

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার ভারতের সেনাপ্রধান মনোজ পাণ্ডে জানিয়েছেন, এলএসি বা ভারত-চীন সীমান্তে বর্তমানে স্থিতাবস্থা বজায় আছে। তবে সীমান্তের পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে চীনা সেনার প্রবেশের চেষ্টা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারত-চীন সীমান্ত।

এমন সংকেত দিয়ে সেনাপ্রধান আরও জানিয়েছেন, সীমান্ত নিয়ে পূর্বাভাস দেয়া সম্ভব নয়। ভারত সেখানে যথেষ্ট পরিমাণে সেনা মোতায়েন রেখেছে। সীমান্তের পূর্বপ্রান্তে চীনও সেনাসংখ্যা বাড়াচ্ছে। ভারতীয় সেনাবাহিনী তাদের কার্যক্রম নজর রাখছে। কিন্তু, তাতে ভারতের চিন্তা বা উদ্বেগের কিছু নেই।

সেনাপ্রধান জানিয়েছেন, ভারতও সীমান্তে স্থায়ী কাঠামো তৈরি করছে। যেন সেনারা ওই অঞ্চলে দীর্ঘ সময় মোতায়েন থাকতে পারেন। শুধু স্থায়ী কাঠামো তৈরি নয়, সেনাদের হাতে অত্যাধুনিক অস্ত্রও পৌঁছে দেয়া হয়েছে।

সেনাপ্রধান জানান, ভারত ও চীন ইতোমধ্যে এলএসির পাঁচ থেকে সাতটি ইস্যুর সমাধান করেছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে ধারাবাহিক বৈঠক এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক বৈঠকেই সমাধান এসেছে। তবে চীন যদি স্থিতাবস্থা ভাঙে তা কড়া হাতে মোকাবিলা করবে ভারত।

ভারতীয় সেনা এলএসিতে রাস্তা, সেতু, সুড়ঙ্গ, অস্থায়ী বাসস্থান তৈরি করেছে। এরই মধ্যে ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

China-India : চীন-ভারত সীমান্ত উত্তেজনা

আপডেট সময় : ০২:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩