ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

 car will run on biogas : পরিবেশ রক্ষায় যুগান্তকারী উদ্যোগ, ভারতে গাড়ি চলবে বায়োগ্যাস দিয়ে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৬২১ বার পড়া হয়েছে

মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা মডেলের গাড়ি ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১০ সালে তিন মডেলের গ্যাসনির্ভর গাড়ি ব্যবহার করে কার্বন নিঃসরণের উদ্যোগ নেওয়া এবং ১৪ মডেলের ১১ লাখ ৪০ হাজারের বেশি সংখ্যক গাড়ি বিক্রি হয়, তাতে ভারতে ১৩ লাখ ১০ হাজার টন কার্বন নিঃসরণ কম হয়েছে

অনলাইন ডেস্ক

এবারে গাড়ি চলবে বায়োগ্যাস দিয়ে। আর সেই গ্যাস উৎপাদনের উদ্যোগ নিয়ে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি মোটর করপোরেশন (এসএমসি)।

এসএমসি ২০৩০ সাল নাগাদ প্রবৃদ্ধি পরিকল্পনার অংশ হিসেবে গোবরের বায়োগ্যাস উৎপাদনের ঘোষণা দিয়েছে।

এই কোম্পানিটি মারুতি সুজুকি ইন্ডিয়া যৌথভাবে গাড়ি উৎপাদন করছে। প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছে, বায়োগ্যাস দিয়ে সিএনজিচালিত প্রাইভেটকার চলবে। কার্বন ডাইঅক্সাইডের (সিও২) নিঃসরণ কমাতে এই যুগান্তকারী উদ্যোগ কোম্পানিটির।

পরিবেশ রক্ষার উদ্যোগটা মারুতি-সুজুকি নিয়েছে অনেক আগেই।

২০১০ সালে ইকো, অ্যাল্টো ও ওয়াগনআর এই তিন মডেলের গ্যাসনির্ভর গাড়ি বিক্রি শুরু করে। এ পর্যন্ত ১৪ মডেলের ১১ লাখ ৪০ হাজারের বেশি সংখ্যক গাড়ি বিক্রি হয়েছে। তাতে ভারতে ১৩ লাখ ১০ হাজার টন কার্বন নিঃসরণ কম হয়েছে।

মারুতি বর্তমানে ভারতে ১৪টি মডেলের সিএনজিচালিত প্রাইভেটকার বিক্রি করছে।

এসএমসি এরই মধ্যে ভারত সরকারের ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ও বানাস ডেইরি’র সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। বানাস ডেইরি এশিয়ার সবচেয়ে বড় ডেইরি কোম্পানি।

জাপানে ফুজিসান আসাগিরি বায়োমাস এলএলসি বর্তমানে গরুর গোবরের বায়োগ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে। ফুজিসানেও বিনিয়োগ রয়েছে সুজুকি মোটর করপোরেশনের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

 car will run on biogas : পরিবেশ রক্ষায় যুগান্তকারী উদ্যোগ, ভারতে গাড়ি চলবে বায়োগ্যাস দিয়ে

আপডেট সময় : ০৯:৩৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩