ঢাকা ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের সমর্থক ভাইয়ারা না থাকলে ঘটনা অন্য রকম হয়ে যেতো: নাঈম হাসান আদ্-দ্বীনের কোটি টাকার চাপ উপেক্ষা করে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর শনিবার, উন্নয়ন প্রত্যাশায় মুখিয়ে স্থানীয়রা যৌথ টহল ও গোয়েন্দা তথ্য বিনিময়ে সম্মত বিজিবি-বিএসএফ, নভেম্বরে ঢাকায় পরবর্তী বৈঠক

লিটন দাসের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে ২৭৬ রান বাংলাদেশের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১ ৩২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে কোন রান তোলার আগেই আউট হয়ে যান দলীয় অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডেতে ক্যারিয়ারের ১৯তম বারের মতো ‘গোল্ডেন ডাক’ মেরে আউট হন তিনি। বাংলাদেশের পক্ষে এখন সবচেয়ে শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যানও তামিম।

শুরুতে একে একে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন টপঅর্ডার ব্যাটসম্যানরা। মিডল অর্ডার সামলে নেয় শুরুর ধাক্কা। তবে ইনিংসের ৪৮তম ওভারে পরপর ৩ বলে আরও ৩ উইকেট হারায়

বাংলাদেশ। সংক্ষেপে টাইগার ইনিংসের চিত্র এটি। তারপরও লিটন দাসের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে ২৭৬ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

ব্যাট হাতে আরও একবার ব্যর্থ সাকিব আল হাসান। দলীয় ৩২ রানে আউট হয়ে যান তিনি। তার সংগ্রহ ১৯ রান।

সমান ১৯ রান করে আউট হয়ে যান মিঠুন আলীও। মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন মোসাদ্দেক সৈকত। দলীয় ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে সফররতরা।

সেখান থেকে হাল ধরেন লিটন দাস। সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ। দু’জনে মিলে গড়েন ৯৩ রানের জুটি। ৩৩ রান করে আউট হয়ে যান অভিজ্ঞ মাহমুদউল্লাহ।

এক প্রান্তে দাঁড়িয়ে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি তুলে নেন লিটন দাস। তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টেকেননি তিনিও। ১০২ রান করে সাজঘরের পথ ধরেন।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি মিরাজ। দুই তরুণের ৫৮ রানের জুটিতে টাইগারদের স্কোরবোর্ড সমৃদ্ধ হয়। তবে পরপর ২ বলে আউট হয়ে যান দু’জনই। ২৪ বলে ২৬ রান করেন মিরাজ। আর ৩৫ বলে ৪৫ রান করে আউট হন আফিফ।

পরের বলেই আউট হয়ে যান তাসকিনও। তবে রানআউট হওয়ায় হ্যাটট্রিক হলো না জিম্বাবুইয়ান পেসার জংউইর। শেষ ওভারে সাইফুদ্দিনের ব্যাটে চড়ে ২৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লিটন দাসের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে ২৭৬ রান বাংলাদেশের

আপডেট সময় : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১