ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে এ বার মিঠুনের মামলা সরানোর আবেদন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ৩৩৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিঠুন চক্রবর্তীর

নন্দীগ্রাম ভোট মামলার পর এ বার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে ‘উস্কানিমূলক মন্তব্য’ সংক্রান্ত মামলা সরানোর আর্জি জানানো হল। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে আইনজীবী মৃত্যুঞ্জয় পাল আবেদন জানান, মামলাটি যেন অন্য বেঞ্চে স্থানান্তরিত করা হয়।

এদিন বিচারপতি চন্দের বেঞ্চে মিঠুন-মামলার শুনানি হওয়ার কথা থাকলেও আবেদনকারী আইনজীবী বিচারপতি চন্দের কাছে অনুরোধ জানান, তিনি যেন এই মামলা থেকে অব্যাহতি নেন। সেই আবেদনের প্রেক্ষিতে শুনানি স্থগিত রেখেছেন বিচারপতি চন্দ। মামলার পরবর্তী শুনানি হবে শুক্রবার।

মিঠুনের বিরুদ্ধে অভিযোগ, বিধানসভা ভোটে বিজেপি-র প্রচারে ‘উস্কানিমূলক’ মন্তব্য করেছেন তিনি। এই অভিযোগে গত ৬ মে অভিনেতার বিরুদ্ধে মানিকতলা থানায় এফআইআর দায়ের করে তৃণমূল প্রভাবিত সংগঠন ‘সিটিজেনস ফোরাম’। মামলার কাঁটা সরাতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন। হাই কোর্ট তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল।

সেই নির্দেশ মেনে গত বুধবার ভার্চুয়াল মাধ্যমে মিঠুন পুলিশি জিজ্ঞাসাবাদে অংশ নিয়েছিলেন। মানিকতলা থানার তদন্তকারী আধিকারীকেরা তাঁকে প্রায় ৪৫ মিনিট জিজ্ঞাসাবাদ করেছিল।

প্রসঙ্গত, গত সপ্তাহেই ‘নিরপেক্ষতার’ প্রশ্ন তুলে নন্দীগ্রামে ভোটে অনিয়মের অভিযোগ সংক্রান্ত মামলাটি বিচারপতি চন্দের বেঞ্চ থেকে অন্য বেঞ্চে স্থানান্তরের জন্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের কাছে আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু।

তৃণমূল সূত্রের খবর, বিচারপতি চন্দ এক সময় তিনি হাই কোর্টে কেন্দ্রে তরফে অতিরিক্ত সলিসিটার জেনারেল ছিলেন। সিবিআই এবং কেন্দ্রের হয়ে একাধিক মামলায় আইনজীবী হিসেবে লড়েছেন তিনি। তাই তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সূত্র আননন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ থেকে এ বার মিঠুনের মামলা সরানোর আবেদন

আপডেট সময় : ০৮:২৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১