ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ নয়, কৌশলে চাপ: ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের নতুন হিসাব ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে সরকারের বহুমাত্রিক পরিকল্পনা দেশজুড়ে কালবৈশাখীর দাপট: স্বস্তির বৃষ্টি, সঙ্গে ভোগান্তি ও সতর্কতা জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি

বাড়ির ৪ জনকে খুন হতে দেখেও কেন নীরব ছিল আসিফের দাদা, জেরায় খুলল জট

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ৪০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিসের এক কর্তা জানিয়েছেন, আসিফের কাছ থেকে কম্পিউটার, ল্যাপটপ, একাধিক মোবাইল ফোন, রাউটার, ওয়াকিটকির মতো যন্ত্র উদ্ধার হয়েছে

 কালিয়াচক হত্যাকাণ্ডে অভিযুক্ত আসিফকে জেরা যত এগোচ্ছে ততই বেরিয়ে আসছে চঞ্চল্যকর তথ্য। আসিফকে জেরা করে জানা গেল, দাদা আরিফের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো তার কাছে আছে বলে তাকে ব্ল্যাকমেল করতো আসিফ। তবে সেই ভিডিয়ো আরিফকে কখনও দেখায়নি আসিফ।

কালিয়াচকে একই পরিবারের ৪ জনের খুনের তদন্তে নেমে একটা জায়গায় খটকা লেগেছিল পুলিসের। বাড়ির বড়ছেলে কী এমন ভয় পেল যে চোখের সামনে বাবা-মা, বোন, ঠাকুমাকে খুন হতে দেখেও টানা ৪ মাস চুপ করে রইল। এই জট খানিকটা খুলতে পেরেছে সিআইডি। এমনটাই সূত্রের খবর।

গোয়েন্দারা জানতে পেরেছেন, একটি প্রেমের সম্পর্কে জড়িয়েছিল আসিফের একুশ বছরের দাদা আরিফ। মেয়েটি তার বোনের বন্ধু। সেই সুত্রেই তার যাতায়াত ছিল আরিফের বাড়িতে। আরিফ ও তার বোনের বন্ধুর ঘনিষ্ঠতা গড়িয়েছিল শারীরিক সম্পর্কে। জেরায় ওই কথা স্বীকারও করেছে আরিফ।

এদিকে, বোনের বন্ধুর সঙ্গে আরিফের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ফুটেজ তার কাছে রয়েছে বলে দাদাকে ব্ল্যাকমেল করতে থাকে আসিফ। এর জেরেই মালদার বাড়ি থেকে আরিফ যেমন দূরে থেকেছে তেমনি বাড়ির ৪ চারজন খুনের ঘটনাও চেপে গিয়েছে গত ৪ মাস।

এদিকে, এখনও বেশ কিছু রহস্যে উন্মোচন হওয়া বাকি। পুলিস আসিফের বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক আই-ফোন, অ্যাপলের ল্যাপটপ পেয়েছে। সঙ্গে পেয়েছে তার দুই বন্ধুর বাড়িতে পাওয়া অস্ত্রও। সেই সঙ্গে তাঁদের সামনে এসেছে আরও বেশ কিছু তথ্য। আসিফ তার বাড়ির ভেতরে ও বাইরে সিসিটিভ সহ নানা আধুনিক বৈদ্যুতিন যন্ত্র বা গ্যাজেট বসিয়েছিল।

এই সব দামি যন্ত্রপাতি কেনার জন্যই বাবার প্রায় কোটি টাকার সম্পত্তি বিক্রি করেছিল সে। এর জন্য বাবা জাওয়াদ আলির ৬ বিঘা লিচুর বাগান, ৫ বিঘে চাষের জমি, ২টি ডাম্পার, ১টি বোলেরো গাড়ি, ২টি মোটরবাইক বছর খানেকের মধ্যেই বিক্রি করে দেয় আসিফ। সব মিলিয়ে যার মূল্য কোটি টাকার উপরে। এমন খবরই দিল জি২৪ঘন্টা।

পুলিসের এক কর্তা জানিয়েছেন, আসিফের কাছ থেকে কম্পিউটার, ল্যাপটপ, একাধিক মোবাইল ফোন, রাউটার, ওয়াকিটকির মতো যন্ত্র উদ্ধার হয়েছে। আরও বেশ কিছু  বৈদ্যুতিন যন্ত্র উদ্ধার হয়েছে, যার ব্যবহার তাঁরাও জানেন না। সেই সব যন্ত্রের ব্যবহার জানতে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে সামান্য ১৯ বছরের একটা ছেলে এই সব যন্ত্রের কথা জানলোই বা কী করে, কী কাজ করতো ওইসব যন্ত্র দিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাড়ির ৪ জনকে খুন হতে দেখেও কেন নীরব ছিল আসিফের দাদা, জেরায় খুলল জট

আপডেট সময় : ১১:৩১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১