ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

দিলীপ ঘোষের পর আলিপুরদুয়ারের সাংসদের উল্টো কথা বললেন দার্জিলিংয়ের সাংসদ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১ ২৬৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা ভাগ’ বিতর্কে সাবধানী BJP, এবার জন বার্লার উল্টো সুর সাংসদ রাজু বিস্তার গলায়

উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে রাজ্য বিজেপিতে আরও স্পষ্ট দ্বিমত। একদিকে যখন এই দাবিতে সরব আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা, তখন তাঁর উল্টো সুর শোনা গেল উত্তরবঙ্গেরই আরও সাংসদ রাজু বিস্তার গলাতে।

জন বার্লার মন্তব্য যে তাঁর ব্যক্তিগত, গতকালই তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দলীয় সাংসদের দাবি উড়িয়ে তিনি বলেন, ‘অখন্ড পশ্চিমবঙ্গের পক্ষে বিজেপি। জন বার্লা যা বলেছেন দল তা সমর্থন করে না।’ রাজ্য বিজেপি সভাপতির সুরই সোমবার শোনা গেল দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার গলাতেও। এদিন তিনি বলেন, ‘উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার বিষয়ে ভাবার মতো সময় আসেনি। জন বার্লা যা বলেছেন, তার উত্তর তিনিই দেবেন।’ জানালো জি ২৪ ঘন্টা।

তবে উত্তরবঙ্গকে বঞ্চনা করার অভিযোগে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন দার্জিলিংয়ের সাংসদ। অভিযোগ করেন, ‘বিগত দশ বছরে উত্তরবঙ্গের কোনও উন্নয়ন হয়নি। মমতা বন্দোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষের সঙ্গে খেলা করেছেন। একের পর এক চা বাগান বন্ধ। মমতা সরকার তা খোলার কোনও চেষ্টা করেনি। উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সেটাও ঠিক করতে ব্যর্থ স্বাস্থ্য মন্ত্রী। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাড়া আর কোনও মেডিকেল কলেজ হয়নি সেখানে।‘ এছাড়া বেকারত্ব, কর্মসংস্থান নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিলীপ ঘোষের পর আলিপুরদুয়ারের সাংসদের উল্টো কথা বললেন দার্জিলিংয়ের সাংসদ

আপডেট সময় : ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১