ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

জ্ঞানেশ্বরীকাণ্ডে প্রতারণার দায়ে ধৃত অমৃতাভকে ফের তলব সিবিআই-এর, নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১ ২৬৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেলকে প্রতারণা করা এই ব্যক্তি ‘অমৃতাভ চৌধুরি’ কি না তার তদন্ত করতে জোড়াবাগানে তাঁর প্রতিবেশিদেরও  জিজ্ঞাসাবাদ করতে যাবে সিবিআই অফিসাররা।

জ্ঞানেশ্বরীকাণ্ডে রেলের সঙ্গে প্রতারণার অভিযোগে রবিবার অমৃতাভ চৌধুরি ও তাঁর বাবাকে তলব করল সিবিআই। নিজাম প্যালেসে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতিদমন শাখা। এমনকী রেলকে প্রতারণা করা এই ব্যক্তি ‘অমৃতাভ চৌধুরি’ কি না তার তদন্ত করতে জোড়াবাগানে তাঁর প্রতিবেশিদেরও আজ জিজ্ঞাসাবাদ করতে যাবে সিবিআই অফিসাররা।

প্রসঙ্গত, ২০১০ সালে ২৮ মে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয় প্রায় ১৫০ জনের। সেখানে ‘জীবিত’ থাকা অমৃতাভকে ‘মৃত’ হিসেবে দেখিয়ে রেলকে ভুয়ো তথ্য দিয়ে ক্ষতিপূরণের টাকা এবং চাকরি নেওয়ার অভিযোগ ওঠে অমৃভাব ও তাঁর বাবার বিরুদ্ধে। শুক্রবার রাতে তাঁদের আটক করেছে সিবিআই৷ যদিও অমৃতাভর দাবি, সে অমৃতাভ নয়৷  যদিও তাঁর বাবা এই ভুয়ো তথ্য স্বীকার করে নিয়েছেন বলেই জানা গিয়েছে সিবিআই সূত্রে।

রেলকে ভুয়ো তথ্য দিয়ে  অমৃতাভর পরিবার সরকারি আর্থিক সাহায্যের ৪ লক্ষ টাকা এবং তাঁর বোন রেলে একটি চাকরি পান। ১১ বছর পরে অডিটে এই বিষয়টি ধরা পড়ে। অভিযোগ দায়ের করা হয় CBI-এর দুর্নীতি দমন শাখায়। এরপরই শনিবার কলকাতার জোড়াবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় অমৃতাভকে।

সিবিআই সূত্রে খবর,  ২০১০ সালের ২৮ মে পশ্চিম মেদিনীপুরের সরডিহার কাছে দুর্ঘটনার কবলে পড়ে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস৷ ওই ট্রেনের যাত্রী ছিলেন অমৃতাভ৷ সেই সময় তাঁকে মৃত বলে দাবি করে তাঁর পরিবার৷ ভুয়ো ডিএনএ রিপোর্টের মাধ্যমে অমৃতাভকে রেলের কাছে মৃত বলে প্রমাণ করা হয়৷ অডিটে এই বিষয়টি নিয়ে সন্দেহ হতেই রেলের ভিজিল্যান্স ডিপার্টমেন্ট সিবিআইয়ের কাছে অভিযোগ দায়ের করে।খবর জি-২৪ঘন্টা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জ্ঞানেশ্বরীকাণ্ডে প্রতারণার দায়ে ধৃত অমৃতাভকে ফের তলব সিবিআই-এর, নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ

আপডেট সময় : ০৩:৫০:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১