ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

ওমানকে ঠেকানোর লড়াইয়ে মোঠে নামবে জামালরা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ৩১০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউরো আর কোপা আমেরিকা এবং ফরাসি ওপেনের স্রোতে কাতারের দোহায় জামাল ভুঁইয়াদের কথা আড়ালে চলে গিয়েছিল। বিশ্বকাপ বাছাই এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ফুটবল দল এখন কাতারে। ‘ই’ গ্রুপের লড়াইয়ে আজ শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে ওমানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে রাত ১১টা ১০ মিনিটে। এই ম্যাচ টিভিতে দেখাবে।

মনটা খারাপ হলেও যারা ঘুরেফিরে বাংলার ফুটবলের ছবিতে চোখ রাখেন, তারা ঠিকই খোঁজ রাখছেন জামাল ভুঁইয়াদের। ওমানের বিপক্ষে ম্যাচ, কিন্তু এই ম্যাচ থেকে খুব বেশি কিছু আশা করার সুযোগ নেই। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ওমান। পাঁচ দলের গ্রুপে বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে সবার নিচে।

বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা পুরো শক্তির দল নিয়ে নামতে পারছে না। এমন না যে পুরো শক্তির দল থাকলেও বড় কিছু করে ফেলত। পরিসংখ্যান সেটা বলে না।

২০১৯ সালের ১৪ নভেম্বর ওমানে গ্রুপের প্রথম লড়াইয়ে বাংলাদেশ ১-৪ গোলে ওমানের কাছে হেরেছিল। ৩ গোলে পিছিয়ে থেকে ৮০ মিনিটে বিপলু আহমেদ গোল করে ব্যবধান কমিয়েছিলেন। সেই বিপলু আহমেদ আজ মাঠে নামতে পারবেন না দুই হলুদ কার্ড পাওয়ায়। শুধু বিপলুই নন, অধিনায়ক জামাল ভুঁইয়া এবং রহমত মিয়াও দুটি করে হলুদ কার্ড থাকায় আজ নামতে পারবেন না।
ওমান শক্তিশালী দল। তাদের বিপক্ষে যেখানে বাংলাদেশ সর্বশক্তি নিয়ে মাঠে নামবে, সেখানে একটা ভঙ্গুর দল নিয়ে নামতে হচ্ছে আজ।
প্লে-অফে কী হবে, সেটা নিয়ে এখন ভাবছেন না বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে। ওমানকে ঠেকানোর পরিকল্পনায় ছক আঁকছেন কোচ। তার কোচিং স্টাফদের নিয়ে বৈঠক হয়েছে। ওমানকে ঠেকানোর লড়াইয়ে আজ খেলোয়াড়দের মাঠে নামাবেন। গোলপোস্ট আর মাঝ মাঠ নিয়ে বাড়তি পরিকল্পনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওমানকে ঠেকানোর লড়াইয়ে মোঠে নামবে জামালরা

আপডেট সময় : ১০:২৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১