ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১ ৩৬৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এবারই প্রথম তিনি এই স্থান অর্জন করলেন। সোমবার  দুপুরে আইসিসির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়।

চলতি বছরের শুরু থেকেই প্রতি মাসের সেরা পারফরর্মারকে পুরস্কৃত করছে আইসিসি। সেই হিসেবে মে মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন সাবেক টাইগার অধিনায়ক। শ্রীলংকার বিপক্ষে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক সেঞ্চুরি ও সমান হাফসেঞ্চুরিতে ২৩৭ রান করেন তিনি। মে মাসের সেরা হওয়ার দৌঁড়ে আছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।

মে মাসের সেরা ক্রিকেটারের খেতাব পাওয়ার দৌঁড়ে মুশফিকুর রহিমের সঙ্গে ছিলেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলংকার তরুণ স্পিনার প্রবীণ জয়বিক্রম।

মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে দুইবার ৫ উইকেট শিকারসহ ১৪ উইকেট তুলে নেন পাক পেসার হাসান আলী। অন্যদিকে টাইগারদের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট অভিষেকেই দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করেন শ্রীলংকান তরুণ স্পিনার প্রবীণ জয়বিক্রম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইসিসির মাসসেরা ক্রিকেটার মুশফিক

আপডেট সময় : ০৪:১৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১