ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

লুকাকুর জোড়ায় শুরুটা দারুণ বেলজিয়ামের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ২৭৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা র‌্যাংকিংয়ে বেলজিয়ামের অবস্থান সবার ওপরে। এবারের ইউরোতে ফেভারিটের মধ্যে অন্যতম এডেন হ্যাজার্ড-কোর্তোয়াদের দল। ‘বি’ গ্রুপে তাদের শুরুটাও হলো দেখার মতো। রোমেলু লুকাকুর জোড়া গোলে বেলজিয়াম ৩-০ গোলে হারিয়ে দিয়েছে রাশিয়াকে।

বেলজিয়াম ১৯৮০ সালে একবারই ইউরোতে ফাইনালে খেলেছিলো। তবে ট্রফি জেতা হয়নি, রানারআপ হয়েই সেবার সন্তুষ্ট হতে হয়েছিলো। এবার এই দলে পরীক্ষিত ফুটবলারই বেশি। বিপরীতে ফিফা র‌্যাংকিংয়ে রাশিয়ার অবস্থান ৩৮তম। সেন্ট পিটার্সবার্গে নিজেদের মাঠে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে পেরে উঠতে পারেনি।

ম্যাচের শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণে এগিয়ে ছিল বেলজিয়াম। ম্যাচের ১০ মিনিটে গোলও পেয়ে যায়। রোমেলু লুকাকু বক্সের ভেতরে বল পেয়ে বাম পায়ে নিখুঁতভাবে জাল কাঁপান। অবশ্য এই গোল হজমের পেছনে রাশিয়ার ডিফেন্ডারদের দায় কম নয়। কেউই ঠিকমতো বল ক্লিয়ার করতে পারেননি।

গোল দিয়ে লুকাকু সাইড লাইনের ক্যামেরার সামনে এসে ক্লাব ফুটবলে ইন্টার মিলানের সতীর্থ ক্রিস্টিয়ান এরিকসেনের উদ্দেশ্যে চিৎকার করে বললেন, ‘ক্রিস আমি তোমাকে ভালোবাসি।’

এর আগে ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচে ৪৩ মিনিটের সময় মাঠেই হঠাৎ করে ভেঙে পড়েন এরিকসেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এই তারকা। অবশ্য তার অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।

প্রথমার্ধের যোগ করা সময়ে কারাসকোর শট বারের সামান্য ওপর দিয়ে গেলে গোলের দেখা আর মেলেনি।

বিরতির পর রাশিয়াও কিছুটা গোছালো খেলতে থাকে। কিন্তু বলার মতো সেভাবে আক্রমণ করে উঠতে পারেনি স্বাগতিকদের কেউই।

আর সুযোগ পেয়েই আক্রমণে উঠে আসে বেলজিয়াম। শেষ দিকে আবারও সাফল্য পায় তারা। ৮৮ মিনিটে ফের গোলের দেখা পান লুকাকু। মধ্যমাঠের একটু ওপর থেকে বল পেয়ে ডান দিক দিয়ে গোলকিপারকে পরাস্ত করেন এই স্ট্রাইকার। এতেই রাশিয়া পুরোপুরি ছিটকে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লুকাকুর জোড়ায় শুরুটা দারুণ বেলজিয়ামের

আপডেট সময় : ০৯:১৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১