ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

তৃণমূলে ফিরলেন বিজেপির হেভিওয়েট মুকুল রায়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ৩৭৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন পশ্চিমবঙ্গের শক্তিশালী রাজনীতিবীদ মুকুল রায়। শুক্রবার  বিকালে তৃণমূল ভবনে তাকে বরণ করে নিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী ও দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন।

এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে আরো অনেকেই দলে ফিরে আসবেন। তবে যারা নোংরামির সীমা ছাড়িয়ে গেছেন তাদের জন্য তৃণমূলের দরজা বন্ধ থাকবে।

ঘরের ছেলে ঘরে ফিরলো বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় ভবনে আরো উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখার্জি প্রমুখ।

তৃণমূলে ফিরে আসতে পেরে মুকুল রায় বলেন, বিজেপি করবো না বলেই পুরনো দলে (তৃণমূল) ফিরে এসেছি।

এদিকে, সদ্য জেতা বিজেপির বিধায়ক পদ ছেড়ে দিতে পারেন মুকুল রায়, এমন কথাও শোনা যাচ্ছে। অন্যথায় তার বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করতে পারে বিজেপি। মূলত সেই ঝুঁকি এড়াতেই পদ ছাড়বেন এই হেভিওয়েট নেতা।

এর আগে ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন মুকুল রায়। কিন্তু সাংগঠনিকভাবে তিনি সেখানে খুব একটা স্বচ্ছন্দে ছিলেন না বলেই মনে করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তৃণমূলে ফিরলেন বিজেপির হেভিওয়েট মুকুল রায়

আপডেট সময় : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১