ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বেতনের আওতায় আসছেন জাতীয় দলের ফুটবলাররা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ৩২৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায় আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তিনটি গ্রেডের মাধ্যমে খেলোয়াড়দের এই অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

বৃহস্পতিবার  মতিঝিলে বাফুফে কার্যালয়ে আশরাফুল ইসলাম রানা, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, মাহবুবুর আলম সুফিল ও টুটুল হোসেন বাদশাহর সঙ্গে বৈঠক করেছেন সালাউদ্দিন।

বাইরের দেশে সাধারণত জাতীয় দলের ফুটবলাররা বেতনের আওতায় থাকেন না। বাংলাদেশে এটির প্রচলণের কারণ হিসেবে ব্যাখ্যা হিসেবে সালাউদ্দিন বলেন, বেতন কাঠামোর মধ্যে থাকলে সবাই জাতীয় দলে খেলার প্রতি আকৃষ্ট হবে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে।

ইউরোপে ফুটবলাররা ক্লাবে অনেক অর্থ পায়। সেই অর্থ দিয়ে প্রয়োজনে ১০০ বছর বেঁচে থাকতে পারে। ফলে জাতীয় দলে খেলে সেই অর্থে সম্মানীর প্রয়োজন হয় না। আমাদের তো সেটা নেই। এখানে যদি ওরা সপ্তাহে দুই কোটি টাকা পেতো, তাহলে বেতন কাঠামোর প্রয়োজন পড়তো না।

সালাউদ্দিন আরও বলেন, প্রাথমিক পরিকল্পনায় ৩০ জন ফুটবলারকে এই বেতন কাঠামোর আওতায় আনা হবে। প্রথম ১৫ জন ‘এ’ ক্যাটাগরির, পরের দশজন থাকবেন ‘বি’ ক্যাটাগরিতে ও শেষ পাঁচজন ‘সি’ ক্যাটাগরিতে থাকবেন। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ক্যাটাগরি পরিবর্তন হবে। আমরা বেতন কাঠামো নিয়ে এক রকম পরিকল্পনা করছি। কাতার থেকে ফেরার পর সবার সাথে বসবো।

বাফুফে ভবনে সভাপতির সঙ্গে সভা শেষে সিনিয়র ফুটবলার আশরাফুল ইসলাম রানা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘আমাদের বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনাটা খুবই ভালো। এতে আমরা আরও উৎসাহিত হবো। এমন কথা আমরা আগে থেকেই বলে আসছিলাম। এখন এটার বাস্তবায়ন হলে সবার জন্য ভালো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বেতনের আওতায় আসছেন জাতীয় দলের ফুটবলাররা

আপডেট সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১