ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

বঙ্গবন্ধু সেতুর টোল আদায় সাড়ে ৬ হাজার কোটি টাকা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১ ৩৭০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তথা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু সেতু থেকে সাড়ে ৬ হাজার কোটি টাকার টোল আদায় করা হয়েছে। রবিবার জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য ওবায়দুল কাদের।

কাদের বলেন, ১৯৯৮ সালের ২৩ জুন থেকে এখন পর্যন্ত যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু থেকে ছয় হাজার ৪৩৪ কোটি তিন লাখ টাকা টোল আদায় করা হয়েছে।  আর সেতুর পরিচালন, রক্ষাণাবেক্ষণ ও ডিএসএল পরিশোধ বাবদ ব্যয় হয়েছে ৪ হাজার ১০৪ কোটি ২১ লাখ টাকা।

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেতুর নির্মাণ ব্যয় ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাগুলো থেকে নেওয়া ঋণ ২০৩৪ সালের মধ্যে পরিশোধ করতে হবে। তাই আদায়কৃত অর্থ থেকে সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয় ও ঋণ পরিশোধ করা হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু স্থাপনের প্রথম উদ্যোগ নেওয়া হয় ১৯৪৯ সালে। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী প্রথম এ উদ্যোগ নেন। কিন্তু তখন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর এর কাজ শুরু হয় এবং ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে সেতুটি নির্মাণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বঙ্গবন্ধু সেতুর টোল আদায় সাড়ে ৬ হাজার কোটি টাকা

আপডেট সময় : ০৩:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১