ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমঝোতা না হলে ইরানে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের দেশ গঠনে নাগরিক দায়িত্ব আহ্বান প্রধানমন্ত্রীর ঈদের টানা সাতদিনের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত ঢাকায় পশু কোরবানি ৭লাখ: সাভার ট্যানারী পল্লীতে চামড়া  ঢুকেছে সোয়া ৫ লাখ প্রথম ফিরতি ফ্লাইটে  ৪১৯ জন হজযাত্রী ঢাকায় পৌঁছেছেন চামড়া: অর্থনীতিতে আয়ের উৎস, সেই মূল্যবান সম্পদের এমন অর্থহীন পরিণতি! সড়ক নয়, যেন মৃত্যুর উপত্যকা! লোবানের গন্ধে ফিকে ঈদের আনন্দ বিশ্ববাজারে স্বর্ণের দামে  উল্লেখযোগ্য পতন, কেন? ঈদুল আজহায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জনগণকে নরেন্দ্র মোদীর শুভেচ্ছা দেশজুড়ে উৎসবের আমেজে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

মহামারিতে ক্রিকেটারদের অনুদান বাড়াল বিসিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১ ৩০৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের ঘরোয়া ক্রিকেটে স্থবিরতা বিরাজ করছে। সার্বিকভাবে করোনার ছোবলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশের আপামর ক্রিকেটাররা, বিশেষ করে ঢাকার বিভিন্ন ক্লাবের ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ লিগের ক্রিকেটারদের অপেক্ষা যেন ফুরাচ্ছে না। তীর্থকাক হয়ে অপেক্ষায় আছেন তারা লিগ শুরুর ঘোষণা শুনতে। আগামী ৩১ মে শুরু হবে প্রিমিয়ার লিগ। নিচের দিকের লিগগুলোর খবর নেই এখনও।

গত বছরের ন্যায় এবারও ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বিসিবি। এককালীন অর্থ দেয়া হচ্ছে ১৭২০ ক্রিকেটারকে। যেখানে টাকার অংকটা প্রায় ২ কোটি। গত বছরের তুলনায় এবার অনুদানের অংকও বাড়িয়েছে বিসিবি।

আর্থিক অনুদানের বড় অংশের কাজটা করছে ক্লাব ক্রিকেটে লিগগুলোর নিয়ন্ত্রক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। প্রায় সাড়ে ১৪’শ ক্রিকেটারকে অনুদান পাঠাচ্ছে সিসিডিএম। বাকিটা বিসিবির উইমেন্স উইংয়ের অধীনে।

শনিবার সিসিডিএমের ইনচার্জ মহিউদ্দিন রাসেল জানিয়েছেন, তাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। চলতি সপ্তাহেই অনুদানের অর্থ পেয়ে যাবেন ক্রিকেটাররা। আজ-কালের মধ্যেই অর্থ ছাড় শুরু হবে।

এবার অনুদানের অংক বেড়েছে তিন বিভাগে। গত বছর প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা ১০ হাজার, প্রথম বিভাগে ১০ হাজার, দ্বিতীয় বিভাগ ৮ হাজার টাকা পেয়েছিলেন। এই বছর তাদের অর্থের অংকটা বাড়ানো হয়েছে।

জানা গেছে, এই বছর প্রিমিয়ার লিগে ১৫ হাজার, প্রথম বিভাগে ১২ হাজার, দ্বিতীয় বিভাগে ১০ হাজার করে টাকা পাচ্ছেন ক্রিকেটাররা। তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের ক্রিকেটাররা অবশ্য গত বছরের মতো এবারও ৮ হাজার টাকা করে পাচ্ছেন।

ক্রিকেটারদের তালিকা ক্লাবগুলোই পাঠিয়েছে বিসিবির কাছে। টাকা পাঠানোর আগে সিসিডিএম পরীক্ষা করে দেখছে পুরো তালিকা। মুঠোফোন নাম্বার অনুযায়ী সবাইকে কল করে নিশ্চিত হচ্ছে সিসিডিএম। যাতে কোনো ধরনের বিচ্যুতির ঘটনা না ঘটে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গেই কাজ করছে সিসিডিএম।

সম্প্রতি অভিযোগ উঠেছে, গত বছর অনুদানের টাকায় নয়-ছয় হয়েছে। অনেক ক্লাবের ক্রিকেটার টাকা পাননি। গতকাল সিসিডিএম থেকে জানা গেছে, গত বছর কোনো ধরনের অভিযোগ তাদের কাছে আসেনি। যে ২-১টি ঘটনার কথা উঠেছে, ওই সব ক্রিকেটার সংশ্লিষ্ট ক্লাবের তালিকাভুক্ত ক্রিকেটারই নন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহামারিতে ক্রিকেটারদের অনুদান বাড়াল বিসিবি

আপডেট সময় : ০৭:১৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১