ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

ওয়ানডের প্রাথমিক দলে ইমরুল-তাইজুল-শহিদুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১ ৭৫০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ইমরুল কায়েস, তাইজুল ও শহিদুল। আইপিএল খেলতে ছুটিতে থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও রয়েছেন ২৩ জনের দলে।

বাঁহাতি ওপেনার ইমরুল সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৮ সালের ডিসেম্বরে, দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর কোনো ওয়ানডে খেলা হয়নি তাইজুলের।

শহিদুল শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের প্রাথমিক দলেও ছিলেন। মূল দলে যদিও সুযোগ পাননি। ওয়ানডের প্রাথমিক দলে এবারই প্রথম সুযোগ হলো ২৬ বছর বয়সী এই পেসারের।

নিউ জিল্যান্ড সফরে সবশেষ খেলা সীমিত ওভারের সিরিজের দলের প্রায় সবাই জায়গা ধরে রেখেছেন। সেই দল থেকে বাদ পড়েছেন কেবল পেসার আল আমিন হোসেন।

সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। আইপিএল খেলতে এই অলরাউন্ডার ছুটিতে আছেন শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজেও।

প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে যারা দেশে আছেন, তারা রোববার থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন করবেন। টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কায় যারা আছেন তারা যোগ দেবেন পরে। ১০ থেকে ১৭ মে পর্যন্ত থাকবে ঈদের ছুটি। চূড়ান্ত দল ঘোষণা করা হবে পরে।

তিন ম্যাচের সিরিজটি শুরু হওয়ার কথা চলতি মাসের শেষ দিকে। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজ।

বাংলাদেশের প্রাথমিক দল: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ওয়ানডের প্রাথমিক দলে ইমরুল-তাইজুল-শহিদুল

আপডেট সময় : ১০:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১