ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন গোপালগঞ্জে আইজিপির হুঁশিয়ারি আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয় আনসারদের খাবার ছিনিয়ে নিয়ে ‘মানবিক সহায়তা’র প্রচার ছাত্রলীগের রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার আইসিজের ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান রাষ্ট্রদ্রোহের মামলায় ওসি-এসপি, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভয়েজার-১ মানুষের তৈরি মহাকাশযানের ইতিহাসে নতুন মাইলফলক, এক আলোক-দিবস দূরে নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলায় ৫০ জন অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। নারীদের স্বাবলম্বী করা এবং তাঁদের পরিবারের জন্য আয়ের সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বোদা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বসুন্ধরা শুভসংঘের প্রধান ইমদাদুল হক মিলন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা।

এ ছাড়া উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম প্রধান রিয়েল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।

সেলাই মেশিন পাওয়া নারীদের একজন হাসনাহেনা। সাত সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁর স্বামী। তিনি একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় পরিবারটিকে। স্বামীর পাশাপাশি নিজেও আয় করে সংসারে অবদান রাখতে চান হাসনাহেনা। সেলাই মেশিন পেয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ দেখছেন তিনি।

হাসনাহেনার মতো আরও ৪৯ নারী পেয়েছেন সেলাই মেশিন। তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে নিজের উপার্জনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখলেও আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে পারেননি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করার এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি এমন একটি বাংলাদেশের প্রত্যাশা করেন, যেখানে প্রতিটি মানুষ আত্মনির্ভরশীল হবে, নারীরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাবেন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিজেদের ভাগ্য পরিবর্তনের সুযোগ পাবে। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি।

ইমদাদুল হক মিলন বলেন, একজন নারী স্বাবলম্বী হলে শুধু তাঁর নিজের নয়, পুরো পরিবারের ভবিষ্যৎ বদলে যায়। এই সেলাই মেশিন নারীদের স্বপ্ন পূরণের হাতিয়ার হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। নিজেদের শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা সংসারের অভাব দূর করার পাশাপাশি সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন।

তিনি আরও বলেন, জন্মদিন উদ্‌যাপনের অর্থবহ উপায় হলো মানুষের কল্যাণে কাজ করা। বসুন্ধরা শুভসংঘের লক্ষ্য শুধু মানুষকে সহায়তা দেওয়া নয়, বরং তাঁদের এমনভাবে স্বাবলম্বী করে তোলা, যাতে তাঁরা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :