ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন গোপালগঞ্জে আইজিপির হুঁশিয়ারি আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয় আনসারদের খাবার ছিনিয়ে নিয়ে ‘মানবিক সহায়তা’র প্রচার ছাত্রলীগের রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার আইসিজের ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান রাষ্ট্রদ্রোহের মামলায় ওসি-এসপি, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভয়েজার-১ মানুষের তৈরি মহাকাশযানের ইতিহাসে নতুন মাইলফলক, এক আলোক-দিবস দূরে নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২

আনসারদের খাবার ছিনিয়ে নিয়ে ‘মানবিক সহায়তা’র প্রচার ছাত্রলীগের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

আনসারদের খাবার ছিনিয়ে নিয়ে ‘মানবিক সহায়তা’র প্রচার ছাত্রলীগের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার ছিনিয়ে নিয়ে সেটিকেই নিজেদের ‘মানবিক সহায়তা’ হিসেবে প্রচারের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। খাবার বহনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে আনসার সদস্যদের পাশে দাঁড়ানোর কৃতিত্ব নেওয়ার চেষ্টা করা হলেও এর পেছনের ঘটনা সম্পূর্ণ ভিন্ন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে দেওয়া এক ব্যাখ্যায় বাহিনীটি জানায়, আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার সরবরাহের দায়িত্বে থাকা কর্মীকে জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেওয়া হয়। পরে সেই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের উদ্যোগ হিসেবে প্রচার করা হয়। অর্থাৎ, খাবার ছিনিয়ে নেওয়ার ঘটনাকেই ‘মানবিক সহায়তা’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

বাহিনীর সদর দপ্তর জানায়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবর প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের প্রচার ঘটনার বাস্তবতা আড়াল করে জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা।

সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। তাঁদের জন্য খাবার সরবরাহ করতে গোপালগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিভিল স্টাফ খাবার নিয়ে যাচ্ছিলেন। পথে তাঁরা বিভিন্ন বাধা ও প্রতিকূলতার মুখে পড়েন। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল ব্যক্তি তাঁদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয়।

বাহিনীর অভিযোগ, খাবার ছিনিয়ে নেওয়ার পর সেটি বহনের ভিডিও ধারণ করা হয়। এরপর পুরো ঘটনাকে এমনভাবে প্রচার করা হয়, যেন ছাত্রলীগের নেতাকর্মীরা বৃষ্টির মধ্যে নিজেদের উদ্যোগে খাবার রান্না করে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের মধ্যে বিতরণ করছেন। খাবারের প্রকৃত উৎস ও তা সংগ্রহের পেছনের ঘটনা আড়াল করে নিজেদের মানবিক কর্মকাণ্ডের কৃতিত্ব নেওয়ার এই প্রচার নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

আনসার সদর দপ্তর আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা, জননিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় বাহিনীর সদস্যরা পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালনরত সদস্যদের জন্য খাবার সরবরাহের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার নিন্দা জানিয়েছে বাহিনীটি। একই সঙ্গে যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকতে এবং ঘটনার প্রকৃত প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :