ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন গোপালগঞ্জে আইজিপির হুঁশিয়ারি আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয় আনসারদের খাবার ছিনিয়ে নিয়ে ‘মানবিক সহায়তা’র প্রচার ছাত্রলীগের রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার আইসিজের ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান রাষ্ট্রদ্রোহের মামলায় ওসি-এসপি, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভয়েজার-১ মানুষের তৈরি মহাকাশযানের ইতিহাসে নতুন মাইলফলক, এক আলোক-দিবস দূরে নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৮:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০)।

ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কালিয়ার থানা

মিছিলে থাকা বিএনপি নেতা-কর্মী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। ওই শোভাযাত্রাটি সন্ধ্যার দিকে পৌরসভার বেন্দারচর এলাকায় পৌঁছায়। এ সময় তাদের ওপর আওয়ামী লীগের লোকজন হামলা চালায়।

এতে কালিয়া পৌর যুবদলর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম ,উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানা গুরুতর আহত হন। এ সময় তাদের উদ্ধার করে প্রথম কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে শহীন ইসলাম ও সোহেল রানার মৃত্যু হয়।

কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছেন।

কালিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, মোটরশোভাযাত্রার পিছনে আতর্কিত হামলা করা হয়। এ সময় দলছুট দুইজনকে পেয়ে তারা (হামলাকারীরা) মাত্রাতিরিক্ত মারধর করে। পরে তারা দুজন মারা যায়। এ ঘটনায় এখনো কোনো গ্রেপ্তার নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যারা ধর্মঘট ডাকছে, তারা এবং তাদের সমর্থকেরা ঘটনার জন্য দায়ী। আওয়ামী লীগের নাশকতার বলি দুই বিএনপি নেতা এই শিরোনামে কমপক্ষে ৩০০ শব্দের প্রতিবেদন করে দিন, যেখানে সাম্প্রতিক দেশজুড়ে আওয়ামী তান্ডব চলছে এবং তার প্রতিবাদে বের হওয়া বিক্ষোভ

 

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :