ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন গোপালগঞ্জে আইজিপির হুঁশিয়ারি আইনশৃঙ্খলা বাহিনীকে যেন কঠোর হতে না হয় আনসারদের খাবার ছিনিয়ে নিয়ে ‘মানবিক সহায়তা’র প্রচার ছাত্রলীগের রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায়কে স্বাগত জানাল মিয়ানমারের জাতীয় ঐক্য সরকার আইসিজের ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা শিবিরে খলিলুর রহমান রাষ্ট্রদ্রোহের মামলায় ওসি-এসপি, নজরদারিতে কয়েক হাজার পুলিশ সদস্য ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভয়েজার-১ মানুষের তৈরি মহাকাশযানের ইতিহাসে নতুন মাইলফলক, এক আলোক-দিবস দূরে নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২

বাংলাদেশের পক্ষে বিশ্বসমর্থনের জোরালো বার্তা জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর চলমান মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক অবস্থান আরও স্পষ্ট হয়েছে জাতিসংঘে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবটি ১২৮টি দেশের সমর্থনে বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ছয়টি দেশ। ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।

এই ভোটাভুটি শুধু একটি প্রস্তাবের অনুমোদন নয়, বরং দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চলা নিপীড়ন বন্ধ, তাদের ন্যায়বিচার নিশ্চিত এবং নিরাপদ প্রত্যাবাসনের দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো অবস্থানের প্রতিফলন। একই সঙ্গে প্রায় এক দশক ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসা বাংলাদেশের মানবিক দায়িত্ব ও অসামান্য ত্যাগের প্রতি বিশ্বসমর্থনেরও গুরুত্বপূর্ণ বার্তা।

প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা ও দীর্ঘসূত্রতার অবসান ঘটানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পেরিয়ে গেলেও তাদের মিয়ানমারে প্রত্যাবাসনের ক্ষেত্রে কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। বরং সংকট দীর্ঘায়িত হওয়ায় বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে ক্রমবর্ধমান সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

বাংলাদেশের বক্তব্যে স্পষ্ট হয়েছে, রোহিঙ্গা সংকটের দায় বাংলাদেশের নয়, এর সৃষ্টি মিয়ানমারে। অথচ বছরের পর বছর ধরে এই সংকটের মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তার বোঝা বহন করতে হচ্ছে বাংলাদেশকে। আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব কেবল উদ্বেগ প্রকাশে সীমাবদ্ধ না রেখে মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি এবং রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেওয়ার বাস্তব পদক্ষেপ নিশ্চিত করা।

তিনি গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন ও নিপীড়নের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ, রোহিঙ্গাদের জন্য নির্বিঘ্নে মানবিক সহায়তা নিশ্চিত এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবে রোহিঙ্গাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং তাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসন ও পুনর্বাসনের উপযোগী পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রদূত সঞ্চিতা হক বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করতে হবে। সংকটের মূল কারণ মিয়ানমারে বিদ্যমান। সুতরাং এর সমাধানের দায়িত্বও মিয়ানমারকেই নিতে হবে। রোহিঙ্গাদের নাগরিকত্ব, মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না করে প্রত্যাবাসনের আলোচনা বাস্তব রূপ পাবে না।

এদিকে প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে তাদের সাধারণ আপত্তি রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

একই সঙ্গে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের যে উদারতা, মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, তার ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

১২৮টি দেশের সমর্থনে প্রস্তাবটি পাস হওয়া বাংলাদেশের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানের জন্য তাৎপর্যপূর্ণ সাফল্য। তবে কেবল জাতিসংঘে প্রস্তাব গ্রহণ কিংবা আন্তর্জাতিক মহলের প্রশংসায় বাংলাদেশের ওপর থেকে রোহিঙ্গা সংকটের বোঝা কমবে না। প্রয়োজন মিয়ানমারের ওপর কার্যকর আন্তর্জাতিক চাপ, রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা এবং বাস্তবসম্মত প্রত্যাবাসন প্রক্রিয়া।

বাংলাদেশের অবস্থান বরাবরই স্পষ্ট-রোহিঙ্গাদের অনির্দিষ্টকাল আশ্রয় দিয়ে যাওয়ার দায়িত্ব এককভাবে বাংলাদেশের নয়। তাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। জাতিসংঘের এই বিপুল ভোট সেই দাবিকে আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালী করেছে। এখন বিশ্বসম্প্রদায়ের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে, এই সমর্থনকে কত দ্রুত কার্যকর পদক্ষেপে রূপ দেওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :