ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত  ১২ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার দেবে ঢাকা মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয়, সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, কী ঘটেছে তাঁকে ঘিরে এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ বিবেচনা করছে সরকার: মাহদী আমিন অনলাইন চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ, তরুণী গ্রেপ্তার শেরপুরের ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু নেই, দুর্ভোগে ১৫ হাজার মানুষ হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে কমবে মানুষ-হাতি সংঘাত: পরিবেশমন্ত্রী তাইওয়ানের পূর্ব উপকূলে প্রথমবার চীনা সামুদ্রিক মিলিশিয়া নৌকা

বিক্রিত জমি জবরদখলের চেষ্টা, মিথ্যা  মামলা ও হত্যার হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

বিক্রিত জমি জবরদখলের চেষ্টা, মিথ্যা  মামলা ও হত্যার হুমকির অভিযোগ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমি বিক্রির বায়না বাবদ দেওয়া ২০ লাখ টাকা ফেরত না দেওয়া, বিক্রিত জমি ও স্থাপনা জবরদখলের চেষ্টা, মিথ্যা অভিযোগ, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন নূরুল হাসান। একই সঙ্গে একটি সংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তাকে ও তার পরিবারের বিরুদ্ধে দেওয়া বক্তব্যকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর দাবি করে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নূরুল হাসান বলেন, ২০১৭ সালে সারোয়ার অদুদ চৌধুরীর কাছ থেকে ৬ কাঠা জমি কেনার বিষয়ে চুক্তি হয়। এর আওতায় ২৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে ৫ লাখ, ২০ ডিসেম্বর ১০ লাখ এবং ৮ মে ২০১৮ তারিখে আরও ৫ লাখ টাকা মোট ২০ লাখ টাকা বায়না দেওয়া হয়। পরে প্রস্তাবিত জমিতে সমস্যা রয়েছে জানালে সারোয়ার অদুদ চৌধুরী তা সমাধানের আশ্বাস দেন বলে দাবি করেন তিনি।

পরবর্তীতে সারোয়ার অদুদ চৌধুরী স্ত্রী হালিমা অদুদ চৌধুরীকে সঙ্গে নিয়ে তার বাসায় গিয়ে স্ত্রীর নামে থাকা তিন কাঠা নিষ্কণ্টক জমি বিক্রির প্রস্তাব দেন। আলোচনার পর ৫৮ লাখ টাকায় জমিটি কেনার বিষয়ে সম্মতি হয় এবং ১৭ মে ২০১৮ তারিখে রেজিস্ট্রি সম্পন্ন হয়। নূরুল হাসানের দাবি, সারোয়ার অদুদ চৌধুরী নিজে উপস্থিত থেকে একই দাগের ৩৪৪ ও ১০৬ নম্বর অংশ মিলিয়ে ০.৪৫০ অযুতাংশ জমি দুই খণ্ডে শনাক্ত করেন এবং দলিলে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন।

তিনি অভিযোগ করেন, ৬ কাঠা জমির বায়না বাবদ দেওয়া ২০ লাখ টাকা ফেরত না দিয়ে সেখানে ঘর নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে। টাকা ফেরত চাইলে তার বিরুদ্ধে অভিযোগ, চাপ, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

সম্প্রতি ‘দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তাকে ব্যাংকের শত শত কোটি টাকা আত্মসাৎকারী, বিদেশে অর্থ পাচারকারী ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষক বলা হয়েছে।  নূরুল হাসান এসব বক্তব্যকে ভিত্তিহীন ও মানহানিকর বলে প্রতিবাদ জানান।

তিনি বলেন, সারোয়ার অদুদ চৌধুরী তাকে চেনেন না বললেও তার কাছে থাকা স্ট্যাম্প বায়না, ব্যাংকের নথি, দলিল, নামজারি ও খাজনার কাগজপত্র তাদের পূর্বপরিচয় ও লেনদেনের প্রমাণ বহন করে। পাশাপাশি  নিরপেক্ষ তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং বায়না বাবদ  ২০ লাখ টাকা ফেরতের দাবি জানান নূরুল হাসান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :