ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদির কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত  ১২ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য ও বিনিয়োগে অগ্রাধিকার দেবে ঢাকা মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয়, সৌদি আরবকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়, কী ঘটেছে তাঁকে ঘিরে এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ বিবেচনা করছে সরকার: মাহদী আমিন অনলাইন চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ, তরুণী গ্রেপ্তার শেরপুরের ৫৫ বছরেও সোমেশ্বরী নদীতে সেতু নেই, দুর্ভোগে ১৫ হাজার মানুষ হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে কমবে মানুষ-হাতি সংঘাত: পরিবেশমন্ত্রী তাইওয়ানের পূর্ব উপকূলে প্রথমবার চীনা সামুদ্রিক মিলিশিয়া নৌকা

হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে কমবে মানুষ-হাতি সংঘাত: পরিবেশমন্ত্রী

মোহাম্মদ দুদু মল্লিক , শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

হাতি সংরক্ষণ ও পর্যটন উন্নয়নে কমবে মানুষ-হাতি সংঘাত: পরিবেশমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাতিকে কেন্দ্র করে অভয়ারণ্য ও পর্যটন খাতের উন্নয়ন করা গেলে মানুষ-হাতি সংঘাত অনেকটাই নিরসন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি),গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,দেশে ইতোমধ্যে বেশ কয়েকটি ইকোপার্ক রয়েছে। এ ধরনের পার্কের সংখ্যা আরও বাড়ানো যায় কি না,তা নিয়ে সম্ভাব্যতা যাচাই-বাছাই চলছে। পর্যটন খাতকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও আয় বৃদ্ধির পাশাপাশি হাতি সংরক্ষণ এবং মানুষ-হাতি সংঘাত নিরসনের সুযোগ তৈরি হতে পারে।

তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেন। এ কারণে সংশ্লিষ্টদের কাজ করা সহজ হয়েছে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মতবিনিময় সভায় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন,পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম,শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী,প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী,বন সংরক্ষক ছানাউল্যা পাটোয়ারীসহ বন বিভাগের কর্মকর্তা, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্য,গণমাধ্যমকর্মী ও হাতি সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

পরে বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :