ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের কফির উৎপাদন বাড়লেও চাষ ও বাজারজাতকরণে সংকট শাশ্বতী গুহ’র কবিতা ‘আজও আমার কিছু বলার ছিল’ দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের

সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। আগামী ১০ দিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্র্যাব নেতারা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ আল্টিমেটাম ঘোষণা করা হয়। ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল। তিনি কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় আগামী ১০ দিনের মধ্যে কামরুজ্জামান খানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কামরুজ্জামান খানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে। কোনো ধরনের যথাযথ তদন্ত ছাড়াই মামলা গ্রহণের অভিযোগ তুলে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সাংবাদিক নেতারা বলেন, একটি পক্ষের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তারা মনে করেন। তারা প্রশ্ন তোলেন, যথাযথ যাচাই-বাছাই ও তদন্ত ছাড়া কীভাবে সাভার থানার পুলিশ মামলাটি গ্রহণ করেছে। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের হয়রানি বা উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার হলে তা গণমাধ্যমের স্বাধীন পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে। এ ধরনের ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে উদ্বেগ তৈরি হয় বলেও তারা উল্লেখ করেন।

মানববন্ধনে ক্র্যাব নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও সাংবাদিকবান্ধব, এমন প্রত্যাশা থেকেই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন। কামরুজ্জামান খানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না হলে সংগঠনের পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তব্য দেন ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার আলম, মাহবুব আলম লাবলু, আলাউদ্দিন আরিফ, ক্র্যাবের উপদেষ্টা ইকরামুল কবীর টিপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, ক্র্যাবের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিহাল হাসনাইন, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু এবং ক্র্যাব সদস্য গোলাম মুজতবা ধ্রুব, সুশান্ত সাহা ও সাইফুল ইসলাম জুয়েল।

এ সময় ক্র্যাবের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন, সংগঠনের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজীসহ ক্র্যাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে মামলা প্রত্যাহার না হলে সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

আপডেট সময় : ০৪:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬