দিল্লিতে আওয়ামী লীগকর্মীর অনুষ্ঠান বন্ধ, ইতিবাচক হিসেবে দেখছে ঢাকা
- আপডেট সময় : ০৬:৫০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
ভারতের রাজধানী দিল্লীতে আওয়ামী লীগ কর্মীদের একটি অনুষ্ঠান পুলিশ বন্ধ করে দেওয়ার ঘটনাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে বাংলাদেশ। একই ধরনের দৃষ্টিভঙ্গি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার নিজ মন্ত্রকে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ যেমন ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে আশ্রয় দেবে না, তেমনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো সন্ত্রাসীও যেন দিল্লি বা ভারতের অন্য কোনো সার্বভৌম ভূখণ্ডে আশ্রয় না পায়, এটাই ঢাকার প্রত্যাশা।
দিল্লিতে আওয়ামী লীগের অনুষ্ঠান বন্ধের ঘটনাকে তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক সদিচ্ছা তৈরির ক্ষেত্রে ইতিবাচক সংকেত হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষায়, ভারত সরকারের এ ধরনের পদক্ষেপ পারস্পরিক আস্থা ও সহযোগিতার পরিবেশ তৈরিতে সহায়ক হতে পারে। বাংলাদেশ এ ধরনের দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা প্রত্যাশা করছে বলেও জানান তিনি।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর এবং ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সফরের কোনো নির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে উপযুক্ত সময়ে সফরটি হবে। পারস্পরিক সম্মান, জাতীয় স্বার্থ এবং দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচির সমন্বয়ের ভিত্তিতেই সফরের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।


















