ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক-ছবি সংসদের ফেসবুক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের কার্যসূচি ও স্থায়িত্বকাল নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে বর্তমান বাজেট অধিবেশন। বাজেট আলোচনার জন্য সময় বাড়াতে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত টানা চারদিন প্রতিদিন দুই বেলা করে সংসদ বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (৭ জুন) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। বাজেটের ওপর বিস্তারিত আলোচনা নিশ্চিত করতে চারদিন দুই বেলা করে অধিবেশন চালানোর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বাজেট আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে।

এদিকে চলতি অধিবেশনকে ঘিরে সংসদ সদস্যদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৯১টি এবং বিভিন্ন মন্ত্রীর উত্তরদানের জন্য ৩ হাজার ৩৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ২২৮টি। এছাড়া বিধি-৭১ অনুযায়ী ৯৮টি মনোযোগ আকর্ষণ নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী ২৯৩টি সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ জমা পড়েছে।

বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় এবং চিফ হুইপ মো. নূরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিরোধীদলীয় পক্ষ থেকে উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, চিফ হুইপ নাহিদ ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির অংশ নেন। এছাড়া স্পিকারের বিশেষ আমন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বৈঠকে যোগ দেন। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া বৈঠকে সাচিবিক সহায়তা প্রদান করেন।

কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজন হলে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারের হাতে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ

আপডেট সময় : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬