ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

দিল্লির  ভবনে ভয়াবহ আগুনে নিহত ২১, হতাহতের তালিকায় বাংলাদেশিও

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬ ১৭০ বার পড়া হয়েছে

দিল্লির ভবনে ভয়াবহ আগুন : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের দিল্লির মালব্য নগরের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছে। ভবনটিতে একটি রেস্তোরাঁ ও একটি হোটেল আছে। পুলিশ বলেছে, নিহতদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের কয়েকজন নাগরিকও আছেন। সূত্র বলছে, ভবনটিতে লেমন গ্রিন নামের একটি রেস্তোরাঁ এবং ফ্লোরিশ স্টে বি নামের একটি হোটেল ছিল।

সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালের কাছে ওই ভবনের অবস্থান। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে,  ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাংলাদেশ হাইকমিশন এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে। হাইকমিশন জানায়, এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হওয়ার তথ্য নিশ্চিত করা গেছে। তাদের মধ্যে তিনজন দিল্লির সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালে এবং অপর দুইজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের সূত্রগুলো বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, আগুন লাগার সময় হোটেলের অনেক অতিথি ঘুমিয়ে ছিলেন। দিল্লির উপ-পুলিশ কমিশনার অনন্ত মিত্তাল বলেন, সকাল ৮টা ৪৮ মিনিটের দিকে মালব্য নগরের ফ্লোরিশ স্টে–তে আগুন লাগার খবর পাওয়া যায়। স্থানীয় পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান, লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং ত্রাণ কার্যক্রম শুরু করেন।

ভারতের দিল্লির মালব্য নগরের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছে। ভবনটিতে একটি রেস্তোরাঁ ও একটি হোটেল আছে। পুলিশ বলেছে, নিহতদের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশের কয়েকজন নাগরিকও আছেন। সূত্র বলছে, ভবনটিতে লেমন গ্রিন নামের একটি রেস্তোরাঁ এবং ফ্লোরিশ স্টে বি নামের একটি হোটেল ছিল। সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালের কাছে ওই ভবনের অবস্থান।

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে,  ভারতের রাজধানী দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।  গতকাল বুধবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বাংলাদেশ হাইকমিশন এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে।

হাইকমিশন জানায়, এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হওয়ার তথ্য নিশ্চিত করা গেছে। তাদের মধ্যে তিনজন দিল্লির সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালে এবং অপর দুইজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের সূত্রগুলো বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, আগুন লাগার সময় হোটেলের অনেক অতিথি ঘুমিয়ে ছিলেন। দিল্লির উপ-পুলিশ কমিশনার অনন্ত মিত্তাল বলেন, সকাল ৮টা ৪৮ মিনিটের দিকে মালব্য নগরের ফ্লোরিশ স্টে–তে আগুন লাগার খবর পাওয়া যায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও শোক প্রকাশ করে দ্রুত উদ্ধার ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করার কথা জানিয়েছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার সমন্বিত প্রচেষ্টায় ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাছাকাছি হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। আহতদের সাকেতের ম্যাক্স হাসপাতাল, এআইআইএমএস ট্রমা সেন্টার এবং পন্ডিত মদন মোহন মালব্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মকর্তারা বলেছেন, আহতদের মধ্যে ১৩ জন বর্তমানে এআইআইএমএস ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। মালব্য নগরের বিধায়ক সতীশ উপাধ্যায়ও ও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, স্থানীয় বাসিন্দারাও উদ্ধার অভিযানে অংশ নিয়ে সহায়তা করেছেন।

আগুন লাগার সঠিক কারণ কেবল পূর্ণাঙ্গ তদন্তের পরই জানা যাবে বলে উল্লেখ করেন সতীশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অগ্নিকাণ্ডে প্রাণহানি হওয়াকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দিল্লির  ভবনে ভয়াবহ আগুনে নিহত ২১, হতাহতের তালিকায় বাংলাদেশিও

আপডেট সময় : ০৯:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬