ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কোরবানির পশুর বর্জ্য সর্বোচ্চ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

বুধবার সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডে সবজি বাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর সৌন্দর্যবর্ধন ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক জানান, নগরবাসী যাতে নির্বিঘ্নে স্বাস্থ্যসম্মত পরিবেশে কোরবানির কার্যক্রম সম্পন্ন করতে পারেন, সে জন্য ইতোমধ্যে বিশেষ কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি পশুর হাটে পৃথক কন্ট্রোল রুম স্থাপন করা হবে। সেখানে ভেটেরিনারি চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজনীয় সেবাকর্মী উপস্থিত থাকবেন। এছাড়া হাটগুলোতে পুলিশের টহল জোরদার করা হবে, যাতে ক্রেতাবিক্রেতারা নিরাপদে কেনাবেচা করতে পারেন।

তিনি আরও বলেন, পশুর হাটে সৃষ্ট বর্জ্য হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করা হবে এবং কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে পরিচ্ছন্নতাকর্মীরা সার্বক্ষণিক কাজ করবেন।

ডেঙ্গু চিকুনগুনিয়া পরিস্থিতি নিয়েও সতর্ক অবস্থানে রয়েছে ডিএসসিসি। আবদুস সালাম বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জরিপের তথ্য বিশ্লেষণ করে আগাম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মাধ্যমে ডেঙ্গু চিকুনগুনিয়ার বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় : ০৪:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬