ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

ঈদ আনন্দ আর মানবিকতার উজ্জ্বল উৎসব

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

মেঘনা পারে অসচ্ছল কৃষক ও জেলেদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এক মাসের সংযম, ত্যাগ আর আত্মশুদ্ধির সাধনা শেষে আসে খুশির ঈদ। সেই আনন্দকে আরও অর্থবহ করে তোলে মানবিক উদ্যোগ, ভাগাভাগির চেতনা। শুক্রবার অপরাহ্নে মেঘনা নদীর পাড়ে এমনই এক হৃদয়ছোঁয়া দৃশ্যের দেখা মেলে।

রমজানের শেষ সূর্য তখন ধীরে ধীরে অস্ত যাচ্ছিল, নদীর ঢেউয়ের শব্দে চারপাশ যেন এক আবেগঘন পরিবেশ তৈরি করেছিল।

ঠিক সেই সময় কিছু মানুষ তাড়াহুড়ো করে এগিয়ে আসে নদীর পাড়ে। তাদের মাঝখানে লম্বা গড়নের এক ব্যক্তি হাতে নতুন লুঙ্গির প্যাকেট। তাকে ঘিরেই বদলে যায় পরিবেশ।

মুখে হাসি, চোখে আনন্দের ঝিলিক। কণ্ঠে ভেসে ওঠে চিরচেনা গান, ‘ মন রমজানের রোজার শেষে এল খুশীর ঈদ মুহূর্তেই মেঘনা পাড়ে নেমে আসে ঈদের আনন্দের ঢেউ।

এই আয়োজনের মাধ্যমে অনগ্রসর অসচ্ছল কৃষক জেলেদের মাঝে নতুন লুঙ্গি বিতরণ করেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহাবুদ্দিন ফরাজী। এই কর্মসূচির মূল উপকারভোগী ছিলেন নদী চরের জীবনের সঙ্গে লড়াই করে চলা জেলে কৃষকরা, যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেও ন্যূনতম চাহিদা পূরণে হিমশিম খান।

ঈদ আনন্দ আর মানবিকতার উজ্জ্বল উৎসব
ঈদ আনন্দ আর মানবিকতার উজ্জ্বল উৎসব

শাহাবুদ্দিন ফরাজী বলেন, এটি একটি ছোট উদ্যোগ হলেও ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তিনি মনে করেন, কৃষক জেলেরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হলেও তারা সবচেয়ে অবহেলিত। তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়।

ভোলার দ্বীপাঞ্চলে বসবাসরত মানুষের প্রধান ভরসা মেঘনার জল চরের জমি। প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবনযাপন করা এসব মানুষের জন্য ঈদের এই সামান্য উপহারও বড় আনন্দ বয়ে আনে। এমন উদ্যোগই সমাজে সহমর্মিতা মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে তোলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈদ আনন্দ আর মানবিকতার উজ্জ্বল উৎসব

আপডেট সময় : ১০:৪৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬