ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন’র সভাপতি শাহাবুদ্দীন ফরাজীর ঈদের শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন ফরাজী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় সভাপতি শাহাবুদ্দীন ফরাজী দেশের সকল প্রান্তিক কৃষক, খামারী, কৃষিশ্রমিক এবং কৃষিপ্রেমী জনগণের প্রতি পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশের  কৃষকরা প্রতিনিয়ত কঠোর পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে জাতির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে চলেছেন। তাদের ঘাম ও শ্রমের বিনিময়েই দেশের অর্থনীতির ভিত সুদৃঢ় হচ্ছে এবং আমরা একটি স্বনির্ভর বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি।

অথচ অনেক সময়ই কৃষকরা ন্যায্য মূল্য, পর্যাপ্ত সহায়তা ও প্রয়োজনীয় নিরাপত্তা থেকে বঞ্চিত হন, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিতকরণ, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং কৃষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করা এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।

সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের উচিত কৃষকদের পাশে দাঁড়ানো এবং তাদের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে তিনি আশা প্রকাশ করেন, এই আনন্দঘন উৎসব দেশের সকল মানুষের জীবনে সুখ, শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনবে। বিশেষ করে কৃষক সমাজের জীবনে আসুক স্বস্তি, তাদের ঘরে ঘরে ফুটে উঠুক হাসি, দূর হোক দুঃখ-কষ্ট ও বঞ্চনা।

তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, দেশের কৃষকদের জীবন হোক আরও সমৃদ্ধ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ। কৃষিখাত হোক আরও আধুনিক, টেকসই ও শক্তিশালী, যার মাধ্যমে বাংলাদেশ বিশ্বে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন’র সভাপতি শাহাবুদ্দীন ফরাজীর ঈদের শুভেচ্ছা বার্তা

আপডেট সময় : ০৯:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬