ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৭৩ বার পড়া হয়েছে

সিপিডির সংবাদ সম্মেলন : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের চালু করা ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিম্নআয়ের মানুষের আর্থিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ড. ফাহমিদা খাতুন। তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির সুপারিশ উপস্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।

ড. ফাহমিদা খাতুন বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি আরও কার্যকর করতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। তবে এসব কর্মসূচির ক্ষেত্রে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে অর্থের অপচয়ের ঝুঁকি তৈরি হবে।

এজন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চিহ্নিত করার একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, এমন এক সময়ে নতুন বাজেট প্রণয়ন করা হচ্ছে, যখন বাংলাদেশের অর্থনীতি নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতি মোকাবিলায় সুনির্দিষ্ট ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। নীতিনির্ধারকদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।

এ লক্ষ্য অর্জনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণে লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।

একই সঙ্গে বাজেট প্রণয়নের সময় দরিদ্র, প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা এবং অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান এবং গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ সংস্থাটির অন্যান্য গবেষকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি

আপডেট সময় : ০৩:০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬