ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

রমজানে ভেজাল খাদ্যের ছড়াছড়ি: সিন্ডিকেট ভাঙতে ১৫ দফা নাগরিক দাবি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ১০:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

রমজানে ভেজাল খাদ্যের ছড়াছড়ি: সিন্ডিকেট ভাঙতে ১৫ দফা নাগরিক দাবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিস্তার রোধে সিন্ডিকেট নির্মূলসহ ১৫ দফা দাবি জানিয়েছে একাধিক নাগরিক সংগঠন। তারা বলছে, শুধু অভিযানে নয়—স্থায়ী বাজার মনিটরিং, নিরাপদ খাদ্য নিশ্চিতে কার্যকর কাঠামো এবং জনসচেতনতা জরুরি।

বুধবার জাতীয় প্রেসক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বিসেফ ফাউন্ডেশনশিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিসউক)। ‘পবিত্র রমজানে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি, নিরাপদতা ও ঝুঁকি মোকাবেলায় নাগরিক দাবি’ শীর্ষক এ আয়োজনের সভাপতিত্ব করেন বাপা’র সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার।

সংগঠনগুলোর দাবি, রোজায় ব্যবহৃত পণ্যের দাম পরিকল্পিতভাবে বাড়াতে সক্রিয় থাকে বাজার সিন্ডিকেট। তাই সিন্ডিকেট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, প্রত্যেক বাজারে ‘নিরাপদ কৃষকের বাজার’ চালু, কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ভ্রাম্যমাণ আদালত জোরদার করতে হবে।

এছাড়া ফল পাকাতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার, কৃত্রিম রং মেশানো ইফতার সামগ্রী বিক্রি বন্ধ, খাদ্যপণ্যে পুষ্টিমান দৃশ্যমানভাবে উল্লেখ, ঝুঁকিপূর্ণ ১০টি কীটনাশক নিষিদ্ধ এবং একক জানালা ভিত্তিক ডিজিটাল খাদ্য ব্যবসা নিবন্ধন ও লাইসেন্সিং পোর্টাল চালুর দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেশে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ৫৮ শতাংশে পৌঁছেছে। প্রায় ১৮ কোটি মানুষের দৈনিক বিপুল খাদ্যবাজারের বড় অংশ এখন অনিরাপদ ও অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। ইফতার প্রস্তুত ও বিক্রিতে স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করা এবং বছরব্যাপী গণমাধ্যমে সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়।

তাদের মতে, এখনই সমন্বিত ও কঠোর ব্যবস্থা না নিলে জনস্বাস্থ্য ও অর্থনীতি দীর্ঘমেয়াদে বড় ঝুঁকিতে পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রমজানে ভেজাল খাদ্যের ছড়াছড়ি: সিন্ডিকেট ভাঙতে ১৫ দফা নাগরিক দাবি

আপডেট সময় : ১০:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬