ঢাকা ১০:১১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

নতুন সরকারের শপথে থাকবেন প্রায় এক হাজার অতিথি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে

ড. শেখ আব্দুর রশীদ : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রস্তুতি প্রায় সম্পন্ন। বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় এক হাজার অতিথি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ড. শেখ আব্দুর রশীদ। শনিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনে নির্বাচিত সদস্যদের গেজেট নোটিফিকেশন ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। সংবিধান ও আইন অনুযায়ী গেজেট প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করতে হবে। আগামী কর্মদিবস থেকে গণনা করে ১৪ থেকে ১৭ তারিখের মধ্যেই সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানান তিনি।

তিনি ব্যাখ্যা করেন, সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত নেতা রাষ্ট্রপতির কাছে আস্থাভাজন হিসেবে বিবেচিত হবেন। এরপর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন এবং সুবিধাজনক সময়ে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথ পাঠের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রচলিত বিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াতে পারেন। প্রয়োজনে তাঁদের মনোনীত প্রতিনিধি এ দায়িত্ব পালন করবেন। বিশেষ পরিস্থিতিতে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনারকেও শপথ অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে।

আসন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনিক ও প্রটোকল প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানান তিনি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা বজায় রেখে শপথ অনুষ্ঠান সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যেই সার্বিক আয়োজন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :