ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভবিষ্যতে এমন কথাও শোনা যেতে পারে, জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল নির্বাচন উপলক্ষ্যে গাজীপুর পরিদর্শনে তিন বাহিনী প্রধান বিমানের এমডির বাসায় শিশু গৃহকর্মী নির্যাতন: মানবাধিকারের চরম লঙ্ঘন ইউএই সংস্থাকে ইজারার বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, বাণিজ্যে বড় ধাক্কার আশঙ্কা এলিট ফোর্সের  নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’  নিবন্ধনে বৈষম্যের অভিযোগে ইসির বিরুদ্ধে মাঠে নামলো বাংলাদেশ আমজনগণ পার্টি যে দুর্বলতার কারণে ইরানে হামলার জন্য প্রস্তুত নয় আমেরিকা: ওয়াল স্ট্রিট জার্নাল শিশু গৃহকর্মী নির্যাতন: ক্ষমতার আড়ালে অমানবিকতা, সস্ত্রীক বিমানের এমডি গ্রেফতার ভোট গণনায় দেরির অজুহাতে সুযোগ নেওয়ার চেষ্টা হলে প্রতিরোধের আহ্বান তারেক রহমানের বিশেষ কিছু এলাকায় অস্বাভাবিক হারে নতুন ভোটার: বিএনপি

শিশু গৃহকর্মী নির্যাতন: ক্ষমতার আড়ালে অমানবিকতা, সস্ত্রীক বিমানের এমডি গ্রেফতার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

শিশু গৃহকর্মী নির্যাতন: ক্ষমতার আড়ালে অমানবিকতা, সস্ত্রীক বিমানের এমডি গ্রেফতার: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশুদের প্রতি নিষ্ঠুরতার আরেকটি ঘৃণিত ও লোমহর্ষক ঘটনা সামনে এসেছে রাজধানীতে। ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে বীভৎস নির্যাতনের অভিযোগে রাষ্ট্রীয় সংস্থা বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান, তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ঘটনাটি মানবতা, নৈতিকতা ও আইনের প্রতি চরম অবমাননার নগ্ন উদাহরণ হিসেবে দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছে।

রোববার দিবাগত গভীর রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য দুইজন হলেন  বাসার আরও দুই গৃহকর্মী, যাদের বিরুদ্ধে নির্যাতনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ক্ষমতা ও প্রভাবের আড়ালে একটি নিষ্পাপ শিশুর ওপর এমন নির্মম আচরণ সমাজকে গভীরভাবে লজ্জিত করেছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, প্রাপ্ত অভিযোগ অনুযায়ী শিশুটিকে দীর্ঘ সময় ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। শরীরজুড়ে আঘাতের চিহ্ন ও ভয়াবহ নিপীড়নের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

শিশু গৃহকর্মী নির্যাতন: ক্ষমতার আড়ালে অমানবিকতা, সস্ত্রীক বিমানের এমডি গ্রেফতার
শিশু গৃহকর্মী নির্যাতন: ক্ষমতার আড়ালে অমানবিকতা, সস্ত্রীক বিমানের এমডি গ্রেফতার

মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রোমের মিয়া গ্রেফতারদের কারাগারে আটক রাখার আবেদন করেছেন। সোমবার তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে,  গ্রেফতারদের জামিন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

একজন শিশু গৃহকর্মী যে নিরাপত্তা, মমতা ও সুরক্ষার আশায় অন্যের ঘরে কাজ করতে বাধ্য-তার ওপর এমন পাশবিক নির্যাতন কোনোভাবেই ক্ষমার অযোগ্য। এটি শুধু একটি অপরাধ নয়, এটি সভ্য সমাজের মুখে চপেটাঘাত। অপরাধীর পরিচয় যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই নীতির কঠোর ও দৃষ্টান্তমূলক প্রয়োগই এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশু গৃহকর্মী নির্যাতন: ক্ষমতার আড়ালে অমানবিকতা, সস্ত্রীক বিমানের এমডি গ্রেফতার

আপডেট সময় : ০৭:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬