ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

বিশ্বকাপের সোনালি ট্রফি বাংলাদেশে, ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৩০৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপের সোনালি ট্রফি বাংলাদেশে, ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফুটবলপ্রেমী বাংলাদেশের জন্য এক স্মরণীয় মুহূর্ত এনে দিয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। বুধবার সকাল প্রায় ১০টার দিকে সোনালি এই ট্রফিটি ঢাকায় এসে পৌঁছায়। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি রাজধানীর একটি অভিজাত হোটেলে নেওয়া হয়।

বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে অবস্থানকালে বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টার পর নির্ধারিত ও আমন্ত্রিত দর্শকদের জন্য বিশেষ প্রদর্শনী সেশনের আয়োজন করা হয়েছে। তবে সাধারণ দর্শকদের জন্য ট্রফি দেখার সুযোগ সীমিত থাকছে, যা অনেক ফুটবলভক্তের মাঝেই বাড়তি আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে।

এই ট্রফি সফরে বাংলাদেশের সঙ্গে এসেছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সাবেক তারকা মিডফিল্ডার গিলবার্তো সিলভা। তাঁর উপস্থিতি ট্রফি ট্যুরকে দিয়েছে বাড়তি আকর্ষণ ও মর্যাদা।

বিশ্বকাপের সোনালি ট্রফি বাংলাদেশে, ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত
সংগৃহীত ছবি

কোকা-কোলা কোম্পানি ও ফিফার যৌথ উদ্যোগে চলমান ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র ষষ্ঠ আসর শুরু হয় গত ৩ জানুয়ারি। সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনে এর উদ্বোধন করা হয়।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। এবারের আসরে অংশ নেবে ৪৮টি দল, অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।

বিশ্বকাপের মূল ট্রফি বিশ্বের ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে সফর করবে। ১৫০ দিনের বেশি সময়ের এই বিশ্বভ্রমণ ফুটবলপ্রেমীদের জন্য এক বিরল ও অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বকাপের সোনালি ট্রফি বাংলাদেশে, ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্ত

আপডেট সময় : ১১:৪৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬