ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার, অনলাইন প্রতারণা চক্রের  হদিস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে

৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার, অনলাইন প্রতারণা চক্রের  হদিস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরি, বিনিয়োগ ও সস্তা পণ্যের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পাঁচ চীনা নাগরিকসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিভিন্ন অপারেটরের ৫১ হাজারের বেশি সিমকার্ড, বিপুল সংখ্যক মোবাইল ফোন এবং অবৈধ ভিওআইপি গেটওয়ে সংক্রান্ত সরঞ্জাম।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম অনলাইনে জব প্রতারণা, টেলিগ্রাম গ্রুপভিত্তিক স্ক্যামসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করতে গিয়ে রাজধানীতে সক্রিয় দেশি-বিদেশি প্রতারক চক্রের অস্তিত্ব শনাক্ত করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে চীনা নাগরিকরা হলেন, চেন লিং ফেং, জেং কং, জেং চাংকিয়াং, ওয়েন জিয়ান কিউ ও হুয়াং ঝেং জিয়াং। এ ছাড়া গ্রেপ্তার বাংলাদেশিরা হলেন মো. জাকারিয়া (২৬), নিয়াজ মাসুম (২০) ও কামরুল হাসান ওরফে হাসান জয় (৩৮)।

তদন্তের অংশ হিসেবে গত ৭ জানুয়ারি ভাটারা এলাকায় অভিযান চালিয়ে নিয়াজ মাসুম ও হাসান জয়কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৪টি অবৈধ ভিওআইপি গেটওয়ে ডিভাইস, বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ৬৭টি সিম, চারটি মোবাইল ফোন, দুটি সিপিইউ ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

পরবর্তী সময়ে মামলার সূত্র ধরে সোমবার (১২ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরে আরেকটি অভিযান চালিয়ে পাঁচ বিদেশি নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় সাতটি অবৈধ ভিওআইপি গেটওয়ে ডিভাইস, ৪৭টি মোবাইল ফোন, ১৮৪টি সিম ও পাঁচটি ল্যাপটপ।

ডিবি সাইবার সূত্র জানায়, প্রতারকরা কখনো চাকরি দেওয়ার নামে, কখনো উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখিয়ে, আবার কখনো নিত্যপ্রয়োজনীয় পণ্য সস্তায় সরবরাহের বিজ্ঞাপন দিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। গ্রেপ্তার নিয়াজ ও হাসান জয়কে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার, অনলাইন প্রতারণা চক্রের  হদিস

আপডেট সময় : ০৮:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬