ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

মনোনয়ন জমার সময় বাড়ছে না, জানালেন ইসি সচিব আখতার আহমেদ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ২৮০ বার পড়া হয়েছে

মনোনয়ন জমার সময় বাড়ছে না, জানালেন ইসি সচিব আখতার আহমেদ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। ফলে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী সোমবার বিকেল ৫টায় মনোনয়ন দাখিলের সময়সীমা শেষ হয়েছে।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে মনোনয়নপত্র দাখিলের সময় দুই দিন বাড়ানো হতে পারে, এমন গুঞ্জন ছড়ালেও ইসি সচিবের ঘোষণায় তা নাকচ হয়ে যায়। তিনি স্পষ্ট করেন, নির্ধারিত সময়ের পর আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন না।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত জমা পড়া মনোনয়নপত্র যাচাই–বাছাই করবেন। বাছাইয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট পক্ষ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে অসন্তুষ্ট হলে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল দায়ের করতে পারবেন। এসব আপিলের নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।

এ ছাড়া তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :