ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

৯ কোটি ২০ লাখ রুপিতে কাটার মাস্টারকে দলে নিলো কলকাতা নাইট রাইডার্স

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ২৯৪ বার পড়া হয়েছে

৯ কোটি ২০ লাখ রুপিতে কাটার মাস্টারকে দলে নিলো কলকাতা নাইট রাইডার্স

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইপিএল নিলামের প্রথম দিনেই তৈরি হয় তীব্র উত্তেজনা ও চমক। সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে উঠেই মোস্তাফিজকে দলে নিতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। এরপর লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। একপর্যায়ে দর বাড়তে বাড়তে ৯ কোটি ২০ লাখ রুপিতে পৌঁছালে শেষ পর্যন্ত মোস্তাফিজকে নিজেদের স্কোয়াডে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স।

এই দর বাংলাদেশের কোনো ক্রিকেটারের আইপিএল নিলামের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স, যা বর্তমান বিনিময় হারে প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি।

মোস্তাফিজ এর আগেও একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ানসে খেলাকালীন তার সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ২ কোটি ২০ লাখ রুপি। এছাড়া তিনি সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নেমেছেন। আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচ খেলে ৬৫টি উইকেট শিকার করেছেন এই কাটার মাস্টার। কলকাতার জার্সিতে তার পারফরম্যান্স এখন দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৯ কোটি ২০ লাখ রুপিতে কাটার মাস্টারকে দলে নিলো কলকাতা নাইট রাইডার্স

আপডেট সময় : ১১:০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫