ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

নির্বাচনের আগে দেশে হত্যাকাণ্ডের আশঙ্কা প্রকাশ করেছেন মির্জা ফখরুল

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০২:৫১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩৩৫ বার পড়া হয়েছে

নির্বাচনের আগে দেশে হত্যাকাণ্ডের আশঙ্কা প্রকাশ করেছেন মির্জা ফখরুল : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিনষ্টে দেশে পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বাংলাদেশ যখন একটি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে। নতুন স্বপ্ন দেখছে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের। সেই সময়ে বাংলাদেশের শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। গতকাল-গতপরশু হত্যাকাণ্ড হয়েছে, আমরা তীব্র নিন্দা জানিয়েছি। আমরা আশঙ্কা করছি এইরকম আরও ঘটনা ঘটতে পারে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধানিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ১৯৭১ সালের এই দিনে দখলদার পাক-হানাদার বাহিনীর পরাজয় আসন্ন হয়ে উঠেছে। চতুর্দিক থেকে মুক্তিবাহিনী যখন ঢাকা ঘিরে ফেলেছে, সেই সময়ে পাক হানাদার বাহিনী তাদের পরিকল্পনা অনুযায়ী এই দেশের সকল বুদ্ধিবৃত্তিকভিত্তি বিনষ্ট করে দেওয়ার জন্য এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের তুলে নিয়ে যায়।

পাক হানাদার বাহিনী তাদের দোসরদের সঙ্গে জোগসাজশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, কবি, সাহিত্যিক, সাংবাদিক অনেককে হত্যা করেছে। এইদিনে আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তানদের হারিয়েছি।

তিনি বলেন, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, বাংলাদেশকে সম্পূর্ণরূপে মেধাহীন করে দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড। একইভাবে দূর্ভাগ্যক্রমে ২০২৪ সালে আমাদের সন্তানদের হত্যা করা হয়েছে।

এর আগে, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের মূল বেদীতে পুষ্পঞ্জলি দিয়ে বিএনপির পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনের আগে দেশে হত্যাকাণ্ডের আশঙ্কা প্রকাশ করেছেন মির্জা ফখরুল

আপডেট সময় : ০২:৫১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫