ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

সমুদ্র সৈকতে আটকে পড়া তিমি হাঙরকে ফিরিয়ে দেওয়া হয় গভীর সমুদ্রে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৯৩ বার পড়া হয়েছে

সমুদ্র সৈকতে আটকে পড়া তিমি হাঙরকে ফিরিয়ে দেওয়া হয় গভীর সমুদ্রে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেরালার ভারকালা সমুদ্র সৈকতে জেলেদের জালে আটকে পড়া একটি তিমি হাঙরকে উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। সৈকতে আটকে থাকা বিশাল এই হাঙরটিকে সমুদ্রে ফিরিয়ে দিতে তারা ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালান।

ঘটনাটি সামনে আসে একটি ভাইরাল ভিডিওতে। ভিডিওতে দেখা যায়, সৈকতে আটকে থাকা তিমি হাঙরটিকে ঘিরে অনেক মানুষ একসঙ্গে কাজ করছেন। স্থানীয় সার্ফার ‘সার্ফারবয় ভারকালা’ জানান, সকালে সার্ফিং শেখাতে যাওয়ার সময় তারা প্রথম হাঙরটিকে দেখতে পান।

তিনি বলেন, হাঙরটি জেলেদের জালে আটকা পড়ে তীরে চলে আসে। স্থানীয় মানুষ ও পর্যটকরা তিন ঘণ্টারও বেশি সময় ধরে ধাক্কা দিয়ে এটিকে গভীর জলে ফেরানোর চেষ্টা করেন। কয়েকবার সমুদ্রে নেওয়ার পরও হাঙরটি আবার তীরে ভেসে আসে।

শেষ পর্যন্ত দুটি উদ্ধারকারী নৌকা আসে। তারা হাঙরটির লেজে দড়ি বেঁধে ধীরে ধীরে গভীর পানিতে নিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধারকারীদের অনেকের হাত-পায়ে আঁচড় ও কাটা পড়লেও তারা থেমে যাননি। সবাই মিলে চেষ্টা করেই বড় এই তিমি হাঙরটিকে শেষ পর্যন্ত সমুদ্রে ফিরিয়ে দিতে সক্ষম হন।

এই ঘটনাটি মানবতার এক সুন্দর উদাহরণ হিসেবে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সূত্র এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমুদ্র সৈকতে আটকে পড়া তিমি হাঙরকে ফিরিয়ে দেওয়া হয় গভীর সমুদ্রে

আপডেট সময় : ০৩:৪২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫