ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

তৃতীয়বারের মতো এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৩৭৭ বার পড়া হয়েছে

তৃতীয়বারের মতো এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন বছর পর আবারও জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতেছে রংপুর বিভাগ। সোমবারই তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার উদ্‌যাপন সম্পন্ন করেছিল দলটি। তবে শেষ রাউন্ডের খেলা শেষ না হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অবশেষে মঙ্গলবার বিকেল ৪টা ২৬ মিনিটে সিলেট–বরিশাল ম্যাচ ড্র হওয়ার পর রংপুরের শীর্ষস্থান নিশ্চিত হয়।

রংপুর এর আগে ২০১৪–১৫ এবং ২০২২–২৩ মৌসুমে এনসিএল শিরোপা জিতেছিল। চলতি মৌসুমে জাতীয় লিগের পাশাপাশি টি-টোয়েন্টি লিগেও চ্যাম্পিয়ন হয়েছে তারা।

শেষ রাউন্ডে রংপুরকে পেছনে ফেলতে সিলেটের প্রয়োজন ছিল পূর্ণ জয়। তবে বরিশালকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাস্তবে প্রায় অসম্ভবই হয়ে ওঠে। বরিশালের ইনিংসে ওপেনার ইফতেখার হোসেন ১২৮ রানে অপরাজিত থেকে দলকে শক্ত অবস্থায় নেন। সিলেট ৫৯ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করে ড্র মেনে নেয়।

সিলেটের ইনিংসে মুশফিকুর রহিম ও আসাদউল্লাহ আল গালিব ৮৫ রানের জুটি গড়েন। মুশফিক ৫৩ রানে আউট হলেও গালিব ৬১ রানে অপরাজিত থাকেন।

এদিকে ময়মনসিংহের শেষ ম্যাচে অলরাউন্ডার আবু হায়দার ১৪১ রানে অপরাজিত থাকেন এবং ইনিংসে ১৩টি ছক্কা হাঁকান—যা ছিল ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন প্রদর্শন।

রাজশাহীর বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে শেষ ব্যাটসম্যানকে আউট করে আরও ৫ উইকেট নেন। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে তার অষ্টমবার ১০ উইকেট নেওয়ার কীর্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তৃতীয়বারের মতো এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

আপডেট সময় : ০৮:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫