ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

আসিম মুনিরের হাতে পাকিস্তানের পরমাণু ভান্ডারের নিয়ন্ত্রণ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে

আসিম মুনিরের হাতে পাকিস্তানের পরমাণু ভান্ডারের নিয়ন্ত্রণ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের ক্ষমতার শীর্ষ কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে আরও পাঁচ বছরের জন্য দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সুপারিশে চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) এবং নবগঠিত চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) পদে তার নিয়োগ অনুমোদন করা হয়। প্রেসিডেন্টের কার্যালয় বৃহস্পতিবার এক্সে প্রকাশিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সিডিএফ পদের মাধ্যমে মুনির পাকিস্তানের ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের সর্বোচ্চ তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ কমান্ডই পরিচালনা করে দেশটির পরমাণু অস্ত্র ভান্ডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। অর্থাৎ কার্যত পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার ‘চাবিকাঠি’ এখন তার হাতেই। এনডিটিভি জানায়, তাকে আরও ক্ষমতাবান করতে সরকারের ভেতরে কিছু দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত শেহবাজ শরিফ তার নিয়োগে সবুজ সংকেত দেন।

গত মাসে গৃহীত পাকিস্তানের ২৭তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীর কমান্ড আরও কেন্দ্রীভূত করতে নতুন এই সিডিএফ পদটি সৃষ্টি করা হয়। শেহবাজ সরকারের পরিকল্পনা ছিল আগেই এই পদে নিয়োগ ঘোষণা করা, তবে ঘোষণার দিনই সেনাপ্রধান হিসেবে মুনিরের তিন বছরের মেয়াদ শেষ হয়ে যায়।

এদিকে প্রেসিডেন্ট জারদারি পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আহমাদ বাবর সিধুর মেয়াদও দুই বছর বাড়িয়েছেন। এই মেয়াদ বৃদ্ধির কার্যকারিতা শুরু হবে আগামী বছরের ১৯ মার্চ থেকে।

চলতি বছর মুনির পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল খেতাবে ভূষিত হয়েছেন। এর আগে শুধু ১৯৬৫ সালের ভারত–পাকিস্তান যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য জেনারেল আইয়ুব খান এই সম্মান অর্জন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আসিম মুনিরের হাতে পাকিস্তানের পরমাণু ভান্ডারের নিয়ন্ত্রণ

আপডেট সময় : ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫