ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

ঢাকায় ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৩৬৯ বার পড়া হয়েছে

ঢাকায় ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে কম্পনটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটি হালকা মাত্রার ছিল এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.১।

আগারগাঁওস্থ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থল কেন্দ্র থেকে তাদের দূরত্ব ছিল ৩৮ কিলোমিটার উত্তর–পূর্বে। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানায়, কেন্দ্রস্থলটি ছিল টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব–উত্তরপূর্বে এবং নরসিংদী শহর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার।

এর আগে গত ১ ডিসেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মিনজিন। চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলে তা অনুভূত হয়। তারও আগে ২৭ নভেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প হয়, যার কেন্দ্র ছিল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে। একই দিনে ভোরে সিলেট ও টেকনাফেও দুটি ভূকম্পন রেকর্ড হয়।

এর আগে ২১ ও ২২ নভেম্বরের মধ্যে ৩১ ঘণ্টায় ঢাকা ও আশপাশে চারটি ভূমিকম্প হয়। ২১ নভেম্বর সকালবেলার ৫.৭ মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংদীর মাধবদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। ওই কম্পনে দেশে ১০ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হন।

সাম্প্রতিক বেশির ভাগ ভূমিকম্পেরই উৎপত্তিস্থল নরসিংদী হওয়ায় বিশেষজ্ঞরা এলাকাটিকে সক্রিয় ভূমিকম্প অঞ্চলের তালিকায় পুনর্মূল্যায়নের পরামর্শ দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

আপডেট সময় : ১১:৩৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫