ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক : পাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

হাসপাতাল জানিয়েছে, বিদেশি টিমটি কিছুক্ষণ পরই খালেদা জিয়ার চলমান চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন। বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্যগত জটিলতা বিবেচনায় অতিরিক্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞ মতামত জরুরি হয়ে পড়েছে। আগত চিকিৎসকদের বেশিরভাগই চীনের নাগরিক।

আলাদা একটি অনুষ্ঠানে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “খালেদা জিয়া সিসিইউতে আছেন। আগের মতোই তার চিকিৎসা চলছে। এটিই সর্বশেষ আপডেট। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।”

রিজভী আরও জানান, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ, তবে গতকাল যে অবস্থায় ছিলেন আজও তিনি একই অবস্থায় আছেন। বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, “কেউ যেন বিভ্রান্তিকর তথ্যে কান না দেয়। আমি যে তথ্য দিলাম এটিই তার চিকিৎসার সর্বশেষ অবস্থা।”

হাসপাতাল কর্তৃপক্ষের আশা, বিদেশি বিশেষজ্ঞদের মতামত যুক্ত হলে খালেদা জিয়ার চিকিৎসা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক

আপডেট সময় : ০৭:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫