ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

ভোট হলে তোমাদের অস্তিত্ব মিলবে না  জামায়াতকে মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ২০১ বার পড়া হয়েছে

ভোট হলে তোমাদের অস্তিত্ব মিলবে না  জামায়াতকে মির্জা ফখরুল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জান, ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর)  ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, জামায়াতে ইসলামী এখন বলছে, তাদের কথামতো না চললে ভোট হবে না। ওরা ভোটকে ভয় পায়, কারণ জানে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

তিনি আরও বলেন, এলাকায় একটাও এনসিপি নেই, তাহলে তাদের ভোটটা হবে কীভাবে? তাই তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। এটা জনগণকে বিভ্রান্ত করার কৌশল।

দীর্ঘ ৯ মাসের রাজনৈতিক আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো জোর করে চাপিয়ে দিলে তার দায় বিএনপি নেবে না বলে সতর্ক করেন ফখরুল। তিনি বলেন, সংস্কারের নামে যদি জনগণের মতামত উপেক্ষা করা হয়, তাহলে দায় সরকারকেই নিতে হবে।

এ সময় তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় এলে প্রথম ১৫ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফারমার্স কার্ড চালু করা হবে।

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোট হলে তোমাদের অস্তিত্ব মিলবে না  জামায়াতকে মির্জা ফখরুল

আপডেট সময় : ০৬:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫