ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

ফার্মগেটে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৩:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে

ফার্মগেটে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো রেলের লাইনের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টা নাগাদ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, নিহত ব্যক্তির নাম আবুল কালাম, তার গ্রামের বাড়ি শরীয়তপুরে। তিনি ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে হাঁটছিলেন। হঠাৎ ওপর থেকে বিয়ারিং প্যাড পড়ে তার মাথায় আঘাত হানে, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, মেট্রোরেলের লাইনের গার্ডারের জয়েন্টের একটি বিয়ারিং খুলে নিচে পড়ে গেছে। শুনেছি একজন মারা গেছেন। আমি ঘটনাস্থলে যাচ্ছি, সেখান থেকে বিস্তারিত জানা যাবে।

বিয়ারিং প্যাড একটি বিশেষ ধরনের রাবার উপাদান, যা ভায়াডাক্ট ও পিয়ারের সংযোগস্থলে বসানো হয়, যাতে রেলের কম্পন শোষণ হয় এবং কাঠামোর ভারসাম্য বজায় থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্যাডটি নিচে পড়লে এক বিকট শব্দ হয় এবং আশপাশের ভবন কেঁপে ওঠে। কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে থাকা একটি চায়ের দোকানও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম গাড়ির চাকা ফেটেছে। পরে দেখি এক লোক রাস্তায় পড়ে আছে, মাথায় কালো ভারী বস্তু পড়ে গেছে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

তেজগাঁও থানার এসআই নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা মেট্রো স্টেশন কর্তৃপক্ষকে জানিয়েছি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট-বিজয় সরণি অংশে মেট্রো লাইনের ভায়াডাক্টের একটি স্প্রিং সরে যাওয়ার ঘটনা ঘটে। বারবার এমন যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফার্মগেটে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

আপডেট সময় : ০৩:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫