ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব: নারী লুডুতে নাহিদ শিউলী চ্যাম্পিয়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব: নারী লুডুতে নাহিদ শিউলী চ্যাম্পিয়ন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিনুল হক ভূইয়া, ঢাকা 

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত বার্ষিক ক্রীড়া উৎসব ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৫’র পর্দা উঠেছে শুক্রবার (১৭ অক্টোবর) সকালে। সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সম্পর্ক, শরীরচর্চা ও বিনোদনের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও উৎসবটি আয়োজন করা হয়েছে।

প্রথম দিন সকাল ১১টায় ডিআরইউ প্রাঙ্গণে নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা ছিল ক্রীড়া উৎসবের উদ্বোধনী ইভেন্ট। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকরা।

উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন নিউজ ২৪-এর শিউলী বেগম (নাহিদ শিউলী)। রানারআপ হয়েছেন ভয়েস অব এশিয়ার মাকসুদা লিসা এবং তৃতীয় স্থান অধিকার করেছেন পঙক্তির জান্নাতুল ফেরদৌস পান্না।

নারী লুডু প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নির্বাহী সদস্যরাও।

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব: নারী লুডুতে নাহিদ শিউলী চ্যাম্পিয়ন
ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব: নারী লুডুতে অংশ নেওয়া প্রতিযোগিদের সঙ্গে ডিআরইউ সভাপতি আবু সালে আকন, সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল ও ক্রীড়া সম্পাদক মুজবুর রহমান : ছবি ডিআরইউ

ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান জানান, ডিআরইউ সব সময় চেষ্টা করে সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি তাদের মানসিক প্রশান্তি ও সৌহার্দ্য বাড়াতে এমন আয়োজন করার। সদস্যদের অংশগ্রহণ যত বাড়বে, ক্রীড়া উৎসব ততই প্রাণবন্ত হবে। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য হলো কর্মব্যস্ত সাংবাদিকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি করা এবং একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করা।

পনেরো দিনব্যাপী ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসবে ক্যারম, টেবিল টেনিস, দাবা, ব্যাডমিন্টনসহ আরও বেশ কয়েকটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নারী ও পুরুষ সাংবাদিকদের জন্য পৃথক বিভাগে এসব খেলায় শতাধিক সদস্য অংশ নেবেন এমনটিই আশা করা হচ্ছে।

বছরের অন্যতম জনপ্রিয় এই ক্রীড়া আসরটি সাংবাদিকদের পেশাগত চাপের বাইরে এনে এক ভিন্নধর্মী উদ্দীপনা ও আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে, এমনটাই বলছেন অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব: নারী লুডুতে নাহিদ শিউলী চ্যাম্পিয়ন

আপডেট সময় : ০৩:১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫