ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

ভারতের হিমাচলে পাহাড় থেকে পড়া পাথর চাপায় ১৮ পর্যটক নিহত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ৩২৪ বার পড়া হয়েছে

ভারতের হিমাচলে পাহাড় থেকে পড়া পাথর চাপায় ১৮ পর্যটক নিহত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের হিমাচল প্রদেশে অতিরিক্ত বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে পাহাড় থেকে বিশাল পাথর ও মাটি পড়ে ১৮ পর্যটক নিহত হয়েছে। হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের দিকে যাওয়া বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন এবং ভূমিধসের পর বাসটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে।

হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভালুঘাট এলাকার ঘটনা। কাছে। উদ্ধার কাজ চলছে এবং বাসের ভেতর আরও অনেকে আটকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাজ্যের বিলাসপুর জেলার ভালুঘাটে দুর্ঘটনাটি ঘটে। বাসটি হরিয়ানা থেকে বিলাসপুরের কাছে ঘুমারউইনের পথে যাচ্ছিল।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রাণ যায় অনেকের। পরে, আহতদের উদ্ধার করে নেয়া হয় হাসপাতালে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছেন।

স্থানীয় প্রশাসন, পুলিশ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ চালানোর জন্য ঘটনাস্থলে রয়েছেন। কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। সূত্র : গালফ নিউজ, রয়টার্স ও এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের হিমাচলে পাহাড় থেকে পড়া পাথর চাপায় ১৮ পর্যটক নিহত

আপডেট সময় : ১১:৪১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫