ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাগজে নদীর সংখ্যা বাড়ছে নদী রক্ষাই এখন সবচেয়ে বড় সংকট সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি শেরপুর সীমান্তে ভারতীয় সাবান-মদ জব্দ বিজিবির গরু আটক নিয়ে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই: ইরান চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাইয়ে দিচ্ছিল ৯ বছরের মেয়ে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বিরাজলক্ষী ঘোষের কবিতা ‘ঈশ্বরের সাথে মেঘের মাঝে’ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী আয়ুর্বেদে ভারত-বাংলাদেশ যৌথ  গবেষণা কেন্দ্র গঠনের প্রস্তাব এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৭৮ আহত ৪০০০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০ ৬৬২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

রাজধানী বৈরুত বন্দরের কাছে এটি গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতর তালিকা দীর্ঘ হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ৭৮ জনে দাঁড়িয়েছে। আহত তালিকায় এখন পর্যন্ত ৪ হাজার। নিহতের সংখ্যা আরও বেড়ে যাবার আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে লেবাননের রাজধানী বৈরুতের কাছাকাছি কোন এটি গুদামে এই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রাধানীর বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দেয়। শহরের বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণে তাদের শহরটি ভূমিকম্পের মতো কেপে ওঠেছিল।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ফাহমী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের সঠিক কারণ জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বন্দরের একটি গুদামে সংরক্ষিত অ্যামোনিয়াম নাইট্রেট থেকে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। আর স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাছানের বরাতে বিশ্ব সংবাদমাধ্যম জানাচ্ছে, প্রাথমিক ভাবে নিহত ৭৮জন এবং আহত ৪ হাজারের মতো।
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের কারণ যাই হোক না কেন, এর জন্য দায়ী ব্যক্তিদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তিনি বলেছেন, বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট প্রত্যেককে জবাবদিহি করতে হবে এবং দায়ী ব্যক্তিদের মাশুল গুণতে হবে। বিস্ফোরণ কান্ডে জড়িতদের বিচার হবে। এ ঘটনার তদন্তে বেড়িয়ে আসবে ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত বিপজ্জনক গুদামগুলো কতটা ভয়ঙ্কর। বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে সহায়তার আহ্বান জানিয়েন দিয়াব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :