ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

ডাকসু নির্বাচন : ক্যাম্পাসে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ১২:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৩৩৬ বার পড়া হয়েছে

সবুজ ক্যাম্পাসে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেশ কিছু দিন যাবতই এই নির্বাচন নিয়ে সর্বমহলে আলোচনা চলছিলো। অবশেষে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসের নানা জায়গার ভোট কেন্দ্রে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট প্রয়োগের অপেক্ষা।

টিএসসি কেন্দ্রে দেখা যায় ছাত্রীদের লম্বা লাইন। এখানে ভোট দিচ্ছেন রোকেয়া হলের ছাত্রীরা। দীর্ঘদিন পর সুষ্ঠু পরিবেশ এবং সন্তোষজনক নিরাপত্তায় ভোট দিতে পেরে খুশি তারা।

মঙ্গলবার সকাল আটটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। ভোটকে কেন্দ্র করে অনেকটা উৎসবের মেজাজ ক্যাম্পাস জুড়ে। নির্ধারিত ৮টি কেন্দ্রে ৮১০টি বুথ রয়েছে।

কার্জন হল কেন্দ্রে ভোট দিচ্ছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল ও অমর একুশে হলের শিক্ষার্থীরা (৫ হাজার ৭৭ ভোট)। শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিচ্ছেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের জন্য (৪ হাজার ৮৫৩ ভোট)। ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দিচ্ছেন রোকেয়া হলের ছাত্রীরা (৫ হাজার ৬৬৫ ভোট)।

সবুজ ক্যাম্পাসে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা
সবুজ ক্যাম্পাসে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিচ্ছেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা (৪ হাজার ৭৫৫ ভোট)। স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন সিনেট ভবন কেন্দ্রে (৪ হাজার ৮৩০ ভোট)।

সবচেয়ে বেশি শিক্ষার্থী ভোট দিচ্ছেন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে মাস্টারদা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীমউদ্দীন হলের মোট ৬ হাজার ১৫৫ শিক্ষার্থী ভোট দিচ্ছেন। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দিচ্ছেন কবি সুফিয়া কামাল হলের ৪ হাজার ৪৪৩ জন ছাত্রী। আর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শামসুন নাহার হলের ৪ হাজার ৯৬ জন ছাত্রী ভোটাধিকার প্রয়োগ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাকসু নির্বাচন : ক্যাম্পাসে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ১২:৪৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫